• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
  • Viral NewsBD | ভাইরাল নিউজ
শিরোনামঃ
বাগেরহাটের চিতলমারীতে মধুমতি চরের খাস জমি দখল নিয়ে একে একে তিন খুনঃচলছে রক্তের হোলিখেলা!বাড়ি ঘর পুড়ে ছাঁই! বগুড়ার গাবতলীর মহিষাবানে রাতের আঁধারে শ্যালো মেশিন ঘরে ঘুমন্ত সেচ মালিককে খুন যৌথ অভিযানে পাচারের আগেই উদ্ধার করা হলো দুষ্প্রাপ্য কষ্টিপাথরের মূর্তি ও মূল্যবান বেলে পাথরের শীলা। তরুনের হাতে এক শিশু কিশোরীকে জোরপূর্বক ধর্ষন “সৌহার্দ্য পরিবহনের চালক আরমান খানসহ ২৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে “ ইবিতে ছুরিকাঘাতে শিক্ষিকাকে হ/ত্যা স্বামী শারীরিকভাবে অক্ষম তাই পুত্রবধূর গর্ভে শ্বশুরের সন্তান, গভীর রাতে নিজের মায়ের বয়সী অসুস্থ ভাবীকে জ্বরের ঔষধ দিতে এসে পরকীয়ার অভিযোগে আটক হয়েছে দেবর, হুজুরের তাবিজ এর পাওয়ারে মহিলা একদমে বিছানায় গোবিন্দগঞ্জে ১৫ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার

প্রথমবারেরমত বাগেরহাটে আসছেন জামায়াতে আমির, লক্ষাধিক মানুষের প্রস্তুতি

আবু-হানিফ,বাগেরহাট প্রতিনিধিঃ / ২৭১ সময় আগে
পোস্ট হয়েছেঃ মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬

356

বাগেরহাটে প্রথমবারের মত জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের আগমনকে ঘিরে নেতাকর্মীদের মাঝে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। সমাবেশ সফল করতে চলছে নানা কর্মযজ্ঞ। ঐতিহাসিক এই জনসভায় লক্ষাধিক মানুষের সমাগম হবে বলে আশা জামায়াতের নেতাকর্মীদের।

সোমবার (২৬ জানুয়ারি) সকালে জেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে এক মতবিনিময় সভায় এসব তথ্য জানান জেলা জামায়াতের আমির মাওলানা মো. রেজাউল করিম।
তিনি বলেন, আমীরে জামায়াতের আগমন উপলক্ষে আমরা সবধরণের প্রস্তুতি সম্পন্ন করেছি। স্টেজ তৈরি, মাঠ প্রস্তুত, প্রচারণা ও মাইকিং সকল কাজ শেষের পথে। আমরা ধারণা করছি এটা ঐতিহাসিক একটি সমাবেশ হবে। এই সমাবেশে লক্ষাধিক নেতাকর্মীর সমাগম হবে বলে আশাকরেন এই নেতা।
বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য প্রার্থী শেখ মঞ্জুরুল হক রাহাদ বলেন, এই প্রথম বাগেরহাটে আমীরে জামায়াতের আগমন ও জনসভা হচ্ছে। জেলার সর্বত্রই একটা উৎসবের আমেজ বিরাজ করছে। এই সমাবেশ যাতে সফলভাবে সম্পন্ন হয়, তাতে আমরা সবধরণের চেষ্টা করছি। নেতাকর্মীদেরও সেভাবে নির্দেশনা দেওয়া হয়েছে। আশাকরি আমরা সফলভাবে এই জনসভা সম্পন্ন করতে পারব।
বাগেরহাটের জেলা জামায়াতের আমির মাওলানা মো. রেজাউল করিমের সভাপতিত্বে মনবিনিময় সভায় আরও বক্তব্য দেন, জেলা জামায়াতের সাধারণ সম্পাদক শেখ মোঃ ইউনুস, জামায়াত নেতা ইকবাল হোসাইন, অ্যাডভোকেট মোস্তাইন বিল্লাহ প্রমুখ। এছাড়া মতবিনিময় সভায় বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ শুনু, সাধারণ সম্পাদক হেদায়েত হোসেন লিটনসহ বাগেরহাটে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, দেশে ন্যায়, ইনসাফ ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ জামায়াত ইসলামী শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাচ্ছে। আসন্ন জনসভা জনগণের মধ্যে গণতান্ত্রিক সচেতনতা বৃদ্ধি ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠনের বার্তা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা জনসভাটি সফল করতে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন।
এদিকে জনসভাস্থল পরিদর্শন শেষে বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাসুম খান বলেন, আমরা সমাবেশস্থল পরিদর্শন করেছি। সমাবেশে পুলিশের তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলে জানান এই কর্মকর্তা


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

জানুয়ারি 2025
বৃ শু
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
bdit.com.bd