• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
  • Viral NewsBD | ভাইরাল নিউজ
শিরোনামঃ
এসএসসি, পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে ‘A+ সংবর্ধনা কুমিল্লা সীমান্তে ৫২ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি তারাগঞ্জের চিকলি নদীতে গোসল করতে নেমে বৃদ্ধের মৃত্যু জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল, মাগুরায় খেলার ফাঁকে পুকুরে ডুবে প্রাণ গেল দুই চাচাতো বোনের খেলতে গিয়ে পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু, কাহালুতে হৃদয়বিদারক ঘটনা বদলগাছীতে কলাপাতা কাটাকে কেন্দ্র করে সংঘর্ষের জেরে প্রাণ গেল বৃদ্ধের, আটক ২ জয়পুরহাটে ডিবির অভিযানে ৫৫১ বেতল যৌন উত্তেজক সিরাপ উদ্ধার,আটক ১ বাগমারা’য় পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে দুর্ঘটনা, ৬ পরীক্ষার্থীসহ আহত ৭ জামালপুরে পৃথক দুই মামলায় ১ জনের মৃত্যুদন্ড ও ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড

খেলতে গিয়ে পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু, কাহালুতে হৃদয়বিদারক ঘটনা

এস কে সাগর মির্জা, জেলা প্রতিনিধি বগুড়া: / ৫০ সময় আগে
পোস্ট হয়েছেঃ মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

109

বগুড়ার কাহালু উপজেলার মুরাইল ইউনিয়নের ভালতা গ্রামের লালপুকুর এলাকার আদর্শ গ্রাম (গুচ্ছগ্রাম)-এ পুকুরে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) দুপুর আনুমানিক ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা অভিযান চালিয়ে তিন শিশুর মরদেহ উদ্ধার করেন।

নিহতরা হলেন— জাকিরুল ইসলাম (৬), পিতা: রাশেদ; ফাহিম (৮) ও সুরাইয়া (৫), পিতা: ফারুক এবং মাতা: মালেকা।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে শিশুদের খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে স্থানীয় এক নারী পুকুরে একটি শিশুর মাথা ভাসতে দেখে চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। পরে একই পুকুর থেকে আরও দুই শিশুকে উদ্ধার করা হয়। তাদেরও হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ হৃদয়বিদারক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সন্তান হারানোর বেদনায় স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ।

স্থানীয়দের ভাষ্য, নিহত দুই ভাইবোনের বাবা দীর্ঘদিন ধরে পরিবারের সঙ্গে থাকেন না এবং তাদের ভরণপোষণও দেন না। সংসারের খরচ চালাতে মা বিভিন্ন স্থানে কাজ করেন। তিনি কর্মস্থলে থাকাকালে শিশুদের দেখাশোনা করতেন তাদের নানী।

ঘটনার খবর পেয়ে কাহালু থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খেলতে গিয়ে অসাবধানতাবশত তিন শিশু পুকুরে পড়ে পানিতে ডুবে মারা যায়। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

bdit.com.bd