• মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
  • Viral NewsBD | ভাইরাল নিউজ
শিরোনামঃ
তারাগঞ্জের চিকলি নদীতে গোসল করতে নেমে বৃদ্ধের মৃত্যু জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল, মাগুরায় খেলার ফাঁকে পুকুরে ডুবে প্রাণ গেল দুই চাচাতো বোনের খেলতে গিয়ে পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু, কাহালুতে হৃদয়বিদারক ঘটনা বদলগাছীতে কলাপাতা কাটাকে কেন্দ্র করে সংঘর্ষের জেরে প্রাণ গেল বৃদ্ধের, আটক ২ জয়পুরহাটে ডিবির অভিযানে ৫৫১ বেতল যৌন উত্তেজক সিরাপ উদ্ধার,আটক ১ বাগমারা’য় পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে দুর্ঘটনা, ৬ পরীক্ষার্থীসহ আহত ৭ জামালপুরে পৃথক দুই মামলায় ১ জনের মৃত্যুদন্ড ও ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড চট্টগ্রামে শিশু আয়নী হত্যা মামলায় আসামি রুবেলের মৃত্যুদণ্ড মাগুরার শ্রীপুরে শিশু রাজিয়া খাতুন ধর্ষণ ও হত্যা মামলায় একমাত্র আসামির মৃত্যুদণ্ড।

তারাগঞ্জের চিকলি নদীতে গোসল করতে নেমে বৃদ্ধের মৃত্যু

এন এস.ফারুক (স্টাফ রিপোর্টার) রংপুর / ৫ সময় আগে
পোস্ট হয়েছেঃ মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

6

তারাগঞ্জে দুই ঘণ্টার উদিযানের পর মরদেহ উদ্ধার। বর্ষা মৌসুমে নদীতে নামতে সতর্ক থাকার আহ্বান ফায়ার সার্ভিসের
রংপুরের তারাগঞ্জ উপজেলার চিকলি নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে মো. সুলতান আলী (৬৫) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বর্ষার কারণে নদীতে তীব্র স্রোত ও গভীর পানির মধ্যে ডুবে যাওয়ার পর ফায়ার সার্ভিস ও ডুবুরি দলের প্রায় দুই ঘণ্টার উদ্ধার অভিযানের শেষে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

মঙ্গলবার (২১ জুলাই) সকালে উপজেলার রংপুর–সৈয়দপুর মহাসড়কের চিকলি বাজার এলাকার চিকলি নদীর ওপর অবস্থিত সেতুর পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. সুলতান আলী উপজেলার ফাজিলপুর ডাঙ্গারপাড়া গ্রামের বাসিন্দা। তিনি মৃত মফিজ উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল আনুমানিক ১০টার দিকে সুলতান আলী গোসল করার উদ্দেশ্যে চিকলি নদীতে নামেন। সাম্প্রতিক ভারী বর্ষণের কারণে নদীতে পানি বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি নদীতে তীব্র স্রোত ও বিভিন্ন স্থানে গভীর পাক (ঘূর্ণিস্রোত) সৃষ্টি হওয়ায় তিনি পানির স্রোতে তলিয়ে যান এবং নিখোঁজ হন।

ঘটনাটি স্থানীয়দের নজরে এলে তারা তাৎক্ষণিকভাবে তারাগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে খবর দেন।

খবর পেয়ে তারাগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার শরীফ আব্দুল্লাহর নেতৃত্বে একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দলও অভিযানে যোগ দেয়।

প্রায় দুই ঘণ্টাব্যাপী তল্লাশি চালানোর পর ডুবুরি দল নদীর তলদেশ থেকে সুলতান আলীর মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধার শেষে মরদেহটি প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।

এ বিষয়ে তারাগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার শরীফ আব্দুল্লাহ বলেন,
খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। রংপুর ফায়ার স্টেশনের ডুবুরি দলের সহযোগিতায় তল্লাশি চালিয়ে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। বর্ষা মৌসুমে নদী, খাল, বিল ও অন্যান্য জলাশয়ে গোসল বা নামার ক্ষেত্রে সবাইকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার আহ্বান জানাচ্ছি।

স্থানীয়দের মতে, বর্ষা মৌসুমে চিকলি নদীতে পানির উচ্চতা ও স্রোত উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। এ সময় নদীতে গোসল বা অন্য কোনো কাজে নামা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তাই ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে সবাইকে আরও সচেতন থাকার আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।

উল্লেখ্য, বর্ষাকালে দেশের বিভিন্ন নদী-নালায় পানির প্রবল স্রোত ও ঘূর্ণিপাকের কারণে প্রতিবছরই ডুবে যাওয়ার মতো মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। বিশেষ করে শিশু, কিশোর এবং বয়স্কদের ক্ষেত্রে এ ধরনের দুর্ঘটনার ঝুঁকি আরও বেশি বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

bdit.com.bd