• মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
  • Viral NewsBD | ভাইরাল নিউজ
শিরোনামঃ
এসএসসি, পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে ‘A+ সংবর্ধনা কুমিল্লা সীমান্তে ৫২ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি তারাগঞ্জের চিকলি নদীতে গোসল করতে নেমে বৃদ্ধের মৃত্যু জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল, মাগুরায় খেলার ফাঁকে পুকুরে ডুবে প্রাণ গেল দুই চাচাতো বোনের খেলতে গিয়ে পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু, কাহালুতে হৃদয়বিদারক ঘটনা বদলগাছীতে কলাপাতা কাটাকে কেন্দ্র করে সংঘর্ষের জেরে প্রাণ গেল বৃদ্ধের, আটক ২ জয়পুরহাটে ডিবির অভিযানে ৫৫১ বেতল যৌন উত্তেজক সিরাপ উদ্ধার,আটক ১ বাগমারা’য় পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে দুর্ঘটনা, ৬ পরীক্ষার্থীসহ আহত ৭ জামালপুরে পৃথক দুই মামলায় ১ জনের মৃত্যুদন্ড ও ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড

এসএসসি, পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে ‘A+ সংবর্ধনা

হাকিমপুর, দিনাজপুর, প্রতিনিধি: / ১ সময় আগে
পোস্ট হয়েছেঃ মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

2

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, কর্তিক আয়োজিত দিনাজপুর জেলা দক্ষিণ শাখায় এসএসসি ও সমমান পরীক্ষায় A+ পেয়ে উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সংবর্ধনা অনুষ্ঠানে দিনাজপুর জেলা শাখার সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি সারোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি রাজিবুর রহমান পলাশ। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক মোঃ সাইদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক মুহাম্মাদ ইব্রাহীম, গার্ডিয়ান পাবলিকেশনের ব্যবস্থাপনা পরিচালক নুর মোহাম্মদ আবু তাহের এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী, দিনাজপুর জেলা শাখার সেক্রেটারি মুহাদ্দিস ড. এনামুল হক।

অনুষ্ঠানে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা ও শুভেচ্ছা জানানো হয়। এ সময় অতিথিরা শিক্ষার্থীদের কৃতিত্বের জন্য অভিনন্দন জানান এবং ভবিষ্যতে উচ্চশিক্ষা ও কর্মজীবনে নিজেদের মেধা ও যোগ্যতাকে কাজে লাগিয়ে দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখার আহ্বান জানান।

বক্তারা বলেন, শুধু ভালো ফলাফল অর্জন করাই শিক্ষার মূল উদ্দেশ্য নয়; জ্ঞান, নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দায়িত্বশীলতার সমন্বয়ে একজন শিক্ষার্থীকে ভবিষ্যতের যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। শিক্ষার্থীদের মেধা ও প্রতিভাকে দেশ গঠনের কাজে কাজে লাগানোর ওপরও গুরুত্বারোপ করেন তারা।

আয়োজকরা জানান, জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং তাদের শিক্ষা ও ভবিষ্যৎ পথচলায় অনুপ্রেরণা জোগাতেই ‘A+ সংবর্ধনা–২০২৬’-এর আয়োজন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

bdit.com.bd