• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
  • Viral NewsBD | ভাইরাল নিউজ
শিরোনামঃ
এসএসসি, পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে ‘A+ সংবর্ধনা কুমিল্লা সীমান্তে ৫২ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি তারাগঞ্জের চিকলি নদীতে গোসল করতে নেমে বৃদ্ধের মৃত্যু জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল, মাগুরায় খেলার ফাঁকে পুকুরে ডুবে প্রাণ গেল দুই চাচাতো বোনের খেলতে গিয়ে পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু, কাহালুতে হৃদয়বিদারক ঘটনা বদলগাছীতে কলাপাতা কাটাকে কেন্দ্র করে সংঘর্ষের জেরে প্রাণ গেল বৃদ্ধের, আটক ২ জয়পুরহাটে ডিবির অভিযানে ৫৫১ বেতল যৌন উত্তেজক সিরাপ উদ্ধার,আটক ১ বাগমারা’য় পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে দুর্ঘটনা, ৬ পরীক্ষার্থীসহ আহত ৭ জামালপুরে পৃথক দুই মামলায় ১ জনের মৃত্যুদন্ড ও ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড

জয়পুরহাটে স্থায়ী-অস্থায়ী চেকপোস্টে তল্লাশি শুরু, ভোটের দিন হেলিকপ্টারও প্রস্তুত রাখবে বিজিবি

শাহিদুল ইসলাম সবুজ / ৪৯৭ সময় আগে
পোস্ট হয়েছেঃ বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬

717
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে সীমান্তবর্তী আঞ্চলিক সড়কগুলোতে নিরাপত্তা বাড়ানো হয়েছে। জয়পুরহাট-২০ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা স্থায়ী ও অস্থায়ী চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন যানবাহন ও ব্যক্তিদের তল্লাশি শুরু করেছেন।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার নাকুরগাছী চেকপোস্টে এই কার্যক্রম শুরু হয়।
তল্লাশির পাশাপাশি ডগ স্কোয়াড ব্যবহার করা হচ্ছে এবং ড্রোন উড়িয়ে গুরুত্বপূর্ণ স্থানের নিরাপত্তা বাড়ানো হচ্ছে।
জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল লতিফুল বারী বলেন, জয়পুরহাট জেলার দুইটি আসনকে ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করে প্রায় ২৪ প্লাটুন, অর্থাৎ আনুমানিক ৫০০ জনের বেশি বিজিবি সদস্য নির্বাচনী দায়িত্বে নিয়োগ করা হয়েছে।
এছাড়া ভোটের দিন যেকোনো পরিস্থিতি মোকাবেলায় হেলিকপ্টারও প্রস্তুত রাখা হবে বলে জানিয়েছেন লে. কর্ণেল লতিফুল বারী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

bdit.com.bd