• রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
  • Viral NewsBD | ভাইরাল নিউজ
শিরোনামঃ
বেনাপোলে আর্জেন্টিনা ভক্তদের মোটরসাইকেল শোডাউন, ২০০ মোটরসাইকেলের অংশ গ্রহণ রূপপুর যাওয়ার কথা বলে সিএনজি ভাড়া: ঈশ্বরদীতে চালককে ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনতাই চকরিয়ায় বিজিবির ত্রাণ বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে সাজাপ্রাপ্ত এক নারী আসামী দেওয়াল টপকে পালিয়ে গেছে ৭কর্মকর্তা বরখাস্ত, বিয়ের হাসি মিলিয়ে গেল কান্নায়, কিশোরগঞ্জে বিয়ের মাইক্রোবাস খাদে পড়ে ঝরে গেল দুই প্রাণ লামায় পাহাড়ধস ও বন্যায় জনজীবন বিপর্যস্ত: প্রাকৃতিক দুর্যোগ নাকি পরিবেশ ধ্বংসের মাশুল? নওগাঁর মান্দা ফেরিঘাটে শিক্ষামন্ত্রী ড. আ. ন. ম. এহছানুল হক মিলনকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা ​বান্দরবানে বন্যাদুর্গতদের পাশে জেলা কাঠ ব্যবসায়ী সমিতি: নগদ অর্থ বিতরণ হাকিমপুরে জুলাই শহিদ দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ​আর্জেন্টিনার জয়ে উত্তাল দক্ষিণ কেরানীগঞ্জের বেগুনবাড়ি: ভোররাতে সমর্থকদের বাঁধভাঙা উল্লাস

রূপপুর যাওয়ার কথা বলে সিএনজি ভাড়া: ঈশ্বরদীতে চালককে ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনতাই

মোঃ সোহেল রানা ঈশ্বরদী উপজেলা প্রতিনিধি (পাবনা) / ৯ সময় আগে
পোস্ট হয়েছেঃ শনিবার, ১৮ জুলাই, ২০২৬

12

রূপপুরে যাওয়ার কথা বলে সিএনজিচালিত অটোরিকশা ভাড়া করে এক চালককে ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৭ জুলাই) সন্ধ্যায় পাবনার ঈশ্বরদী উপজেলার কালিকাপুর সুগারমিল সংলগ্ন তেঁতুলতলা এলাকায় এ ঘটনা ঘটে।

আহত চালক জানান, পাবনা শহরের বাস কাউন্টার এলাকা থেকে দুই ব্যক্তি রূপপুরে যাওয়ার জন্য তার সিএনজিচালিত অটোরিকশা ভাড়া করেন। এ সময় ২০০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়। যাত্রীদের নিয়ে তিনি রূপপুরের উদ্দেশে রওনা দেন।

পরে অটোরিকশাটি দাশুড়িয়া সুগার মিল এলাকা অতিক্রম করে তেঁতুলতলায় পৌঁছালে পেছনে বসা দুই যাত্রী হঠাৎ তার ওপর হামলা চালায়। তারা ধারালো অস্ত্র দিয়ে চালকের গলা ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করে। এতে গুরুতর আহত হয়ে তিনি অটোরিকশা থেকে সড়কে পড়ে যান।

চালক মাটিতে লুটিয়ে পড়ার পর দুর্বৃত্তরা তার অটোরিকশাটি নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

স্থানীয় সূত্র জানায়, আহত চালক র/ক্তা*ক্ত অবস্থায় কোনোভাবে ঈশ্বরদী থানায় পৌঁছে ঘটনার বিষয়টি পুলিশকে অবহিত করেন। পরে পুলিশ তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার পরপরই পুলিশ ছিনতাই হওয়া অটোরিকশা উদ্ধারে অভিযান শুরু করেছে। একই সঙ্গে হামলা ও ছিনতাইয়ের সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এ বিষয়ে ঈশ্বরদী থানার একটি সূত্র জানায়, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ছিনতাই হওয়া অটোরিকশা উদ্ধার এবং জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

bdit.com.bd