• রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
  • Viral NewsBD | ভাইরাল নিউজ
শিরোনামঃ
বেনাপোলে আর্জেন্টিনা ভক্তদের মোটরসাইকেল শোডাউন, ২০০ মোটরসাইকেলের অংশ গ্রহণ রূপপুর যাওয়ার কথা বলে সিএনজি ভাড়া: ঈশ্বরদীতে চালককে ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনতাই চকরিয়ায় বিজিবির ত্রাণ বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে সাজাপ্রাপ্ত এক নারী আসামী দেওয়াল টপকে পালিয়ে গেছে ৭কর্মকর্তা বরখাস্ত, বিয়ের হাসি মিলিয়ে গেল কান্নায়, কিশোরগঞ্জে বিয়ের মাইক্রোবাস খাদে পড়ে ঝরে গেল দুই প্রাণ লামায় পাহাড়ধস ও বন্যায় জনজীবন বিপর্যস্ত: প্রাকৃতিক দুর্যোগ নাকি পরিবেশ ধ্বংসের মাশুল? নওগাঁর মান্দা ফেরিঘাটে শিক্ষামন্ত্রী ড. আ. ন. ম. এহছানুল হক মিলনকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা ​বান্দরবানে বন্যাদুর্গতদের পাশে জেলা কাঠ ব্যবসায়ী সমিতি: নগদ অর্থ বিতরণ হাকিমপুরে জুলাই শহিদ দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ​আর্জেন্টিনার জয়ে উত্তাল দক্ষিণ কেরানীগঞ্জের বেগুনবাড়ি: ভোররাতে সমর্থকদের বাঁধভাঙা উল্লাস

চকরিয়ায় বিজিবির ত্রাণ বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

মোঃরাসেল বিশেষ প্রতিনিধি / ৯ সময় আগে
পোস্ট হয়েছেঃ শনিবার, ১৮ জুলাই, ২০২৬

15

চকরিয়ায় বিজিবির ত্রাণ বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

মোঃরাসেল বিশেষ প্রতিনিধি

সাম্প্রতিক বৈরী আবহাওয়া ও টানা অতিবৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় কক্সবাজারের চকরিয়া উপজেলার বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। বন্যাকবলিত অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) চকরিয়া পৌরসভা, লক্ষ্যারচর ইউনিয়ন ও কাকারা ইউনিয়নের ক্ষতিগ্রস্ত ১৫০০টি অসহায় পরিবারের মাঝে বিজিবির পক্ষ থেকে প্রয়োজনীয় খাদ্য ও ত্রাণসামগ্রী বিতরণ করেছেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।একইসঙ্গে বন্যাদুর্গত এলাকায় মানবিক সহায়তার অংশ হিসেবে একটি বিশেষ মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়। বিজিবির এই মেডিকেল টিমের মাধ্যমে প্রায় ৭০০ জন অসহায় ও বন্যাদুর্গত মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা এবং প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়েছে।ত্রাণ বিতরণ ও চিকিৎসাসেবা কার্যক্রম পরিদর্শনের সময় বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী উপস্থিত ছিলেন। এছাড়াও বিজিবির কক্সবাজার রিজিয়নের রিজিয়ন কমান্ডার, রামু সেক্টরের সেক্টর কমান্ডার, নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) ও রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এর অধিনায়কসহ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের মধ্যে কক্সবাজারের জেলা প্রশাসক, পুলিশ সুপার, চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা, স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধিবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে ত্রাণ কার্যক্রম পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন। বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত দুর্গত এলাকায় তাদের এই মানবিক ও উদ্ধার তৎপরতা অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

bdit.com.bd