• রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
  • Viral NewsBD | ভাইরাল নিউজ
শিরোনামঃ
বেনাপোলে আর্জেন্টিনা ভক্তদের মোটরসাইকেল শোডাউন, ২০০ মোটরসাইকেলের অংশ গ্রহণ রূপপুর যাওয়ার কথা বলে সিএনজি ভাড়া: ঈশ্বরদীতে চালককে ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনতাই চকরিয়ায় বিজিবির ত্রাণ বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে সাজাপ্রাপ্ত এক নারী আসামী দেওয়াল টপকে পালিয়ে গেছে ৭কর্মকর্তা বরখাস্ত, বিয়ের হাসি মিলিয়ে গেল কান্নায়, কিশোরগঞ্জে বিয়ের মাইক্রোবাস খাদে পড়ে ঝরে গেল দুই প্রাণ লামায় পাহাড়ধস ও বন্যায় জনজীবন বিপর্যস্ত: প্রাকৃতিক দুর্যোগ নাকি পরিবেশ ধ্বংসের মাশুল? নওগাঁর মান্দা ফেরিঘাটে শিক্ষামন্ত্রী ড. আ. ন. ম. এহছানুল হক মিলনকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা ​বান্দরবানে বন্যাদুর্গতদের পাশে জেলা কাঠ ব্যবসায়ী সমিতি: নগদ অর্থ বিতরণ হাকিমপুরে জুলাই শহিদ দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ​আর্জেন্টিনার জয়ে উত্তাল দক্ষিণ কেরানীগঞ্জের বেগুনবাড়ি: ভোররাতে সমর্থকদের বাঁধভাঙা উল্লাস

গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে সাজাপ্রাপ্ত এক নারী আসামী দেওয়াল টপকে পালিয়ে গেছে ৭কর্মকর্তা বরখাস্ত,

‎(এস কে শুভ) স্টাফ রিপোর্টার গাজীপুর / ৮ সময় আগে
পোস্ট হয়েছেঃ শনিবার, ১৮ জুলাই, ২০২৬

11



‎গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মোছা. রিম্পা (২১) নামে সাজাপ্রাপ্ত এক নারী আসামি দেয়াল টপকে পালিয়ে গেছেন। বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটলেও শুক্রবার বিষয়টি জানাজানি হয়। এ ঘটনায় কারা কর্তৃপক্ষ কোনাবাড়ী থানায় একটি মামলা দায়ের করেছে। পলাতক ওই কয়েদিকে গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম ইতিমধ্যে অভিযান শুরু করেছে।

‎পলাতক রিম্পা মেহেরপুর জেলার গাংনী থানার রায়পুর এলাকার বাসিন্দা। ঢাকার ধানমন্ডি এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাসের সাজা পেয়ে তিনি কাশিমপুর কারাগারে বন্দি ছিলেন।

‎কারা সূত্র জানায়, বৃহস্পতিবার রাত ৮টার দিকে গণনার সময় রিম্পার অনুপস্থিতি ধরা পড়ে। এরপর কারাগারের ভেতর ও আশপাশে ব্যাপক তল্লাশি চালানো হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। জানা গেছে, ওই দিন বিকেলে নির্দিষ্ট সময়ের মধ্যে বন্দিদের কক্ষে পাঠানোর (লকআপ) নিয়ম থাকলেও রিম্পাসহ তিন বন্দির ক্ষেত্রে সেই নিয়ম যথাযথভাবে পালন করা হয়নি। এই নিরাপত্তা ঘাটতির সুযোগ নিয়ে তিনি কারাগারের দেয়াল টপকে পালিয়ে যান বলে ধারণা করা হচ্ছে।

‎কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখার হোসেন শুক্রবার সন্ধ্যায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কারা কর্তৃপক্ষের পক্ষ থেকে বিকেলে থানায় মামলা করা হয়েছে। পলাতক আসামিকে খুঁজে বের করতে গত ২৪ ঘণ্টা ধরে পুলিশের বিশেষ তৎপরতা অব্যাহত রয়েছে।

‎কাশিমপুর মহিলা কারাগারের জেলার শিরিন আক্তার আসামির পলায়নের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘পলাতক আসামিকে পুনরায় গ্রেপ্তারের চেষ্টা চলছে। আমরা এই মুহূর্তে বিষয়টি নিয়ে অত্যন্ত ব্যস্ত আছি, পরবর্তীতে এ ব্যাপারে বিস্তারিত তথ্য জানানো হবে।’

‎কারাগারের কঠোর নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে একজন সাজাপ্রাপ্ত আসামির এভাবে পালিয়ে যাওয়ার ঘটনায় কারা অভ্যন্তরের শৃঙ্খলা ও তদারকি নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষ করে লকআপের নিয়ম না মানার বিষয়টি খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ ঘটনায় দায়িত্বে অবহেলা ছিল কি না, তা নিয়ে বিভাগীয় তদন্ত শুরু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

bdit.com.bd