• শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
  • Viral NewsBD | ভাইরাল নিউজ
শিরোনামঃ
​বান্দরবানে বন্যাদুর্গতদের পাশে জেলা কাঠ ব্যবসায়ী সমিতি: নগদ অর্থ বিতরণ হাকিমপুরে জুলাই শহিদ দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ​আর্জেন্টিনার জয়ে উত্তাল দক্ষিণ কেরানীগঞ্জের বেগুনবাড়ি: ভোররাতে সমর্থকদের বাঁধভাঙা উল্লাস কনফিডেন্স লবণ’ কারখানায় আগুন, দগ্ধ ১০ শ্রমিক মাগুরার শ্রীপুরে পালিত হলো জুলাই শহীদ দিবস ২০২৬। নবাবগঞ্জে জুলাই শহিদ দিবস পালিত শহিদ আশিকুল ইসলামের কবর জিয়ারত, আলোচনা সভা ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত বন্দরে বিদেশি জাহাজে ডাকাতি, মালামাল লুট জামালপুরের মাদারগঞ্জে ধর্ষণের অভিযোগে, ধর্ষককে আটকের পর জেল-হাজতে প্রেরণ চকরিয়ায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত কেন্দুয়ায় রথযাত্রা উৎসব অনুষ্ঠিত মীর আমিনুল ইসলাম বুলবুল

হাকিমপুরে জুলাই শহিদ দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিপোর্টার: / ১৭ সময় আগে
পোস্ট হয়েছেঃ বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

21

দিনাজপুরের হাকিমপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে জুলাই শহিদ দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
বিগত ফ্যাসিস্ট সরকারকে উৎখাতে বাংলাদেশের শিক্ষার্থীরা যে ভূমিকা পালন করেছিল তারই ফলশ্রুতিতে একটি বৈষম্যমুক্ত বাংলাদেশ বিনির্মাণ সম্ভব হয়েছে বলে মনে করা হয়। জুলাই যোদ্ধাদের স্মরণে প্রতিবছরের ১৬ জুলাই দিনটিকে জুলাই শহিদ দিবস হিসেবে দেশব্যাপী পালন করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। এরই ধারাবাহিকতায় হাকিমপুরে জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
হাকিমপুরে জুলাই যোদ্ধাদের অনেকেই উপস্থিত ছিলেন। বিগত জুলাই আন্দোলনের সময় আহত একজন জুলাই যোদ্ধা বলেন,”আমরা সংস্কারের জন্য আন্দোলন করেছি, বর্তমানে কিছু সংস্কার হচ্ছে, কিছু হচ্ছেনা, এখনও জুলাই সনদ বাস্তবায়ন করা হয়নি বলে তিনি দুঃখ প্রকাশ করেন।
উক্ত আলোচনা সভায় হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা, হাকিমপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ জাকির হোসেন, হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান সহ অন্যান্য নেতাকর্মী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মাসুদ রানা, পল্লী বিদ্যুতের এজিএম সোহরাওয়ার্দী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মাসুদ রানা, উপজেলা কৃষি কর্মকর্তা আরজেনা বেগম সহ হাকিমপুর উপজেলার বিভিন্ন অফিসের কর্মকর্তা- কর্মচারিরা এবং বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক্স ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

জুলাই 2026
বৃ শু
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
bdit.com.bd