• শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
  • Viral NewsBD | ভাইরাল নিউজ
শিরোনামঃ
​বান্দরবানে বন্যাদুর্গতদের পাশে জেলা কাঠ ব্যবসায়ী সমিতি: নগদ অর্থ বিতরণ হাকিমপুরে জুলাই শহিদ দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ​আর্জেন্টিনার জয়ে উত্তাল দক্ষিণ কেরানীগঞ্জের বেগুনবাড়ি: ভোররাতে সমর্থকদের বাঁধভাঙা উল্লাস কনফিডেন্স লবণ’ কারখানায় আগুন, দগ্ধ ১০ শ্রমিক মাগুরার শ্রীপুরে পালিত হলো জুলাই শহীদ দিবস ২০২৬। নবাবগঞ্জে জুলাই শহিদ দিবস পালিত শহিদ আশিকুল ইসলামের কবর জিয়ারত, আলোচনা সভা ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত বন্দরে বিদেশি জাহাজে ডাকাতি, মালামাল লুট জামালপুরের মাদারগঞ্জে ধর্ষণের অভিযোগে, ধর্ষককে আটকের পর জেল-হাজতে প্রেরণ চকরিয়ায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত কেন্দুয়ায় রথযাত্রা উৎসব অনুষ্ঠিত মীর আমিনুল ইসলাম বুলবুল

কনফিডেন্স লবণ’ কারখানায় আগুন, দগ্ধ ১০ শ্রমিক

চট্টগ্রাম ব্যুরো / ১৯ সময় আগে
পোস্ট হয়েছেঃ বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

25

কনফিডেন্স লবণ’ কারখানায় আগুন, দগ্ধ ১০ শ্রমিক

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার একটি লবণ কারখানায় অগ্নিকাণ্ডে দগ্ধ হয়েছেন ১০ শ্রমিক। তাঁদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্র জানিয়েছে, দগ্ধদের মধ্যে পাঁচ থেকে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১১টার দিকে বোয়ালখালী পৌরসভার পশ্চিম গোমদণ্ডী এলাকার কনফিডেন্স লবণ কারখানায় এ দুর্ঘটনা ঘটে।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ি ও স্থানীয় সূত্র জানায়, কারখানায় শ্রমিকরা কাজ করার সময় হঠাৎ আগুনের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুন লাগে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে সেখানে কর্মরত ১০ শ্রমিক দগ্ধ হন। পরে সহকর্মী ও স্থানীয়রা তাঁদের উদ্ধার করে চমেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করেন।
দগ্ধ শ্রমিকরা হলেন দিদারুল আলম (৩২), উজ্জ্বল দাশ (৫৩), মোহাম্মদ লিটন (২৮), সিরাজুল ইসলাম (৩৪), জাহিদুল আলম (৪২), জাহিদ হোসেন (৩৮), নূর নবী (২৫), মোহাম্মদ আলম (৪৫), মাহামুদুল হক (৪৫) এবং সেলিম উদ্দিন (৩০)। তাঁদের বাড়ি বোয়ালখালী, রাঙ্গুনিয়া, চট্টগ্রাম নগর, লোহাগাড়া, রাউজান, পটিয়া ও চন্দনাইশ উপজেলার বিভিন্ন এলাকায়।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আলা উদ্দিন বলেন, আগুনে দগ্ধ ১০ শ্রমিককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাফফর হোসেন জানান, কারখানায় ঝালাইয়ের কাজ চলছিল। এ সময় শর্টসার্কিট থেকে আগুনের সৃষ্টি হয়। আগুন দ্রুত পাশের কাগজের স্তূপে ছড়িয়ে পড়লে শ্রমিকরা দগ্ধ হন। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

জুলাই 2026
বৃ শু
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
bdit.com.bd