• রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
  • Viral NewsBD | ভাইরাল নিউজ
শিরোনামঃ
দিনাজপুরের ফুলবাড়িতে অটোরিকশা ছি,নতাইয়ের সময় সু,রিকাঘাতে নিহত প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলের কিশোরীদের স্বাস্থ্য সচেতনতায় বাংলাদেশ সেনাবাহিনীর ব্যতিক্রমী উদ্যোগ ফটিকছড়িতে ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে দুই কৃষকের মৃত্যু ৪ বছরে ২ কোটি ৭০ লাখ কৃষকের হাতে কৃষক কার্ড: শিবগঞ্জে প্রতিমন্ত্রী মীর শাহে আলম কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে নারী বন্দি পলায়ন: ৭ কারাকর্মী সাময়িক বরখাস্ত, মামলা দায়ের ​ঘোড়াঘাটে পুলিশের বিতর্কিত অভিযান: মাদক না পেয়ে ঘরের মোবাইল ও টর্চলাইট লুটের অভিযোগ কুলাউড়ায় শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে বিসিএসের স্বপ্নে প্রিয়ন্তী সিনহা ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে সাপের কামড়ে যুবকের মৃত্যু! বেনাপোলে আর্জেন্টিনা ভক্তদের মোটরসাইকেল শোডাউন, ২০০ মোটরসাইকেলের অংশ গ্রহণ রূপপুর যাওয়ার কথা বলে সিএনজি ভাড়া: ঈশ্বরদীতে চালককে ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনতাই

বেনাপোলে আর্জেন্টিনা ভক্তদের মোটরসাইকেল শোডাউন, ২০০ মোটরসাইকেলের অংশ গ্রহণ

এসএম স্বপনঃ / ১৯ সময় আগে
পোস্ট হয়েছেঃ শনিবার, ১৮ জুলাই, ২০২৬

24

বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা কেন্দ্রকে করে বেনাপোল বাইকারহুডের আয়োজনে আর্জেন্টিনা ভক্তদের বিশাল এক মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ জুলাই) বিকাল ৫ টার সময় বেনাপোল বলফিল্ড মাঠ থেকে শুরু হয়ে চেকপোস্ট হয়ে নাভারন প্রদক্ষিণ শেষে আবার বেনাপোলে এসে শেষ হয়।

বেনাপোল বাইকারহুডের পরিচালক জাহিদুল ইসলাম জাহিদ ও এডমিন আতিকুজ্জামান রিমু
বলেন, বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা কেন্দ্রকে করে আজ আমরা শার্শা উপজেলার আর্জেন্টিনা তথা মেসি ভক্তরা একত্রিত হয়েছি। আমরা বেনাপোল বলফিল্ড থেকে ২০০ মোটরসাইকেল যোগে বেনাপোল চেকপোস্ট নোম্যান্সল্যান্ড হয়ে নাভারন বাজার প্রদক্ষিণ শেষে বেনাপোলের ঐতিহ্যবাহী পৌর গেইট শেষ করেছি। ইনশাআল্লাহ আমরা মেসি সবাই মিলেমিশে একসাথে ফাইনাল খেলা উপভোগ করবো।

বেনাপোল ক্রিয়া সংস্থার সেক্রেটারি রায়হানুজ্জান দিপু বলেন, আমরা সেই ম্যারাডোনার আমল থেকে আর্জেন্টিনার ভক্ত। আজও আর্জেন্টিনা খেলা প্রাণভরে দেখে আসছি। ২০২২ সালে মেসির বিশ্বকাপ নেওয়া সহ ইউরোপিয় বিভিন্ন কাপ নিয়েছে। আমরা আশা করছি আগামীকাল অনুষ্ঠিত ফাইনালে স্পেনকে হারিয়ে আর্জেন্টিনা তথা মেসি বিশ্বকাপ নিবে। আমরা আর্জেন্টিনার সমর্থনে আজ মোটরসাইকেল শোডাউনের আয়োজন করেছি।

মেসি ভক্ত মোঃ ওমর ফারুক বলেন, আজ এই শোডাউনে উপস্থিত থাকতে পেরে আমরা খুবই আনন্দিত। আমরা ১০০ ভাগ আশাবাদী আর্জেন্টিনা তথা মেসি আবারও বিশ্বকাপ জয় করবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

bdit.com.bd