• বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
  • Viral NewsBD | ভাইরাল নিউজ
শিরোনামঃ
কক্সবাজারের চকরিয়ায় ভয়াবহ বন্যা, বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে পানি, পাহাড় ধসে দুই ভাই-বোনের মৃত্যু গোমস্তাপুর সীমান্তে বিজিবির অভিযান: ২৩৬ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ চট্টগ্রামের বিভিন্ন স্থানে তীব্র জলযট: চরম দুর্ভোগে পড়েছে সাধারণ জনগণ পত্নীতলা উপজেলার থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ৪০ পিস অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ তিনজন মাদক কারবারিকে আটক করা হয়েছে। সড়কে মোটরসাইকেল দুর্ঘটনা: আশঙ্কাজনক অবস্থায় কিশোর ফাইম, ঢাকা পঙ্গু হাসপাতালে নেওয়া হচ্ছে গাইবান্ধায় জলাবদ্ধতা, শহরবাসী চরম দুর্ভোগে হিলিতে’ গ্রেপ্তার৪ মামলার আসামি ‘কালী ২ জুলাই থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা, রাঙ্গুনিয়ায় পরীক্ষার্থী ২ হাজার ১৮১ জন, কেন্দ্র ৩টি বালিয়াডাঙ্গীতে নিখোঁজ চার শিক্ষার্থী সিলেটে উদ্ধার শাশুড়ির সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে জামাই আটক

গোমস্তাপুর সীমান্তে বিজিবির অভিযান: ২৩৬ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ

মো. আলমান আলী গোমস্তাপুর প্রতিনিধি: / ৩৩ সময় আগে
পোস্ট হয়েছেঃ বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

43

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ২৩৬ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ (ফেন্সিডিলের বিকল্প মাদকদ্রব্য) ও একটি মোবাইল ফোন জব্দ করেছে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)।

মঙ্গলবার (৭ জুলাই ২০২৬) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে গোমস্তাপুর উপজেলার রামদাসপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার রামদাসপুর বড়বিলে এ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, রামদাসপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার আতিকের নেতৃত্বে পরিচালিত অভিযানে মালিকবিহীন অবস্থায় ২৩৬ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ এবং একটি মোবাইল ফোন জব্দ করা হয়। জব্দকৃত মাদকদ্রব্য ও মোবাইল ফোন গোমস্তাপুর থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, পিএসসি বলেন, “নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অবৈধ সীমান্ত পারাপার, মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এমন ধারাবাহিক অভিযানকে স্থানীয়রা ইতিবাচক হিসেবে দেখছেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

জুলাই 2026
বৃ শু
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
bdit.com.bd