
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ২৩৬ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ (ফেন্সিডিলের বিকল্প মাদকদ্রব্য) ও একটি মোবাইল ফোন জব্দ করেছে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)।
মঙ্গলবার (৭ জুলাই ২০২৬) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে গোমস্তাপুর উপজেলার রামদাসপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার রামদাসপুর বড়বিলে এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, রামদাসপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার আতিকের নেতৃত্বে পরিচালিত অভিযানে মালিকবিহীন অবস্থায় ২৩৬ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ এবং একটি মোবাইল ফোন জব্দ করা হয়। জব্দকৃত মাদকদ্রব্য ও মোবাইল ফোন গোমস্তাপুর থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, পিএসসি বলেন, “নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অবৈধ সীমান্ত পারাপার, মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এমন ধারাবাহিক অভিযানকে স্থানীয়রা ইতিবাচক হিসেবে দেখছেন।
Viral NewsBD | ভাইরাল নিউজ (viralnewsbd.com) একটি স্বাধীন অনলাইন নিউজ পোর্টাল, যা বাংলাদেশ ও বিশ্বের ভাইরাল খবর, ক্রাইম, রাজনীতি, খেলাধুলা, বিনোদন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ঘটনা প্রচার করে। আমরা সত্য ও নির্ভীক সাংবাদিকতার প্রতি অঙ্গীকারবদ্ধ।
ধন্যবাদ Viral NewsBD | ভাইরাল নিউজ -এর সাথে থাকার জন্য!
Copyright © 2026 Viral NewsBD | ভাইরাল নিউজ. All rights reserved.