• রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
  • Viral NewsBD | ভাইরাল নিউজ
শিরোনামঃ
কুমিল্লা সীমান্তে ৫২ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি তারাগঞ্জের চিকলি নদীতে গোসল করতে নেমে বৃদ্ধের মৃত্যু জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল, মাগুরায় খেলার ফাঁকে পুকুরে ডুবে প্রাণ গেল দুই চাচাতো বোনের খেলতে গিয়ে পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু, কাহালুতে হৃদয়বিদারক ঘটনা বদলগাছীতে কলাপাতা কাটাকে কেন্দ্র করে সংঘর্ষের জেরে প্রাণ গেল বৃদ্ধের, আটক ২ জয়পুরহাটে ডিবির অভিযানে ৫৫১ বেতল যৌন উত্তেজক সিরাপ উদ্ধার,আটক ১ বাগমারা’য় পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে দুর্ঘটনা, ৬ পরীক্ষার্থীসহ আহত ৭ জামালপুরে পৃথক দুই মামলায় ১ জনের মৃত্যুদন্ড ও ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড চট্টগ্রামে শিশু আয়নী হত্যা মামলায় আসামি রুবেলের মৃত্যুদণ্ড

জয়পুরহাটের ক্ষেতলালে বৈদ্যুতিক সুইচ মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মো. ইউসুফ আলী,ক্ষেতলাল উপজেলা প্রতিনিধি: / ১৮ সময় আগে
পোস্ট হয়েছেঃ সোমবার, ২০ জুলাই, ২০২৬

45

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় নিজ বাড়ির বৈদ্যুতিক সুইচ মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল হান্নান (৩৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (২০ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বেলগাড়ী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল হান্নান ওই গ্রামের মৃত মোকছেদ আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বাড়ির বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেওয়ায় আব্দুল হান্নান নিজেই সুইচ মেরামতের কাজ শুরু করেন। কাজ করার একপর্যায়ে তিনি বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত তাকে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুল আলম জানান,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক সুইচ মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার কারণেই তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

bdit.com.bd