• মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
  • Viral NewsBD | ভাইরাল নিউজ
শিরোনামঃ
তারাগঞ্জের চিকলি নদীতে গোসল করতে নেমে বৃদ্ধের মৃত্যু জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল, মাগুরায় খেলার ফাঁকে পুকুরে ডুবে প্রাণ গেল দুই চাচাতো বোনের খেলতে গিয়ে পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু, কাহালুতে হৃদয়বিদারক ঘটনা বদলগাছীতে কলাপাতা কাটাকে কেন্দ্র করে সংঘর্ষের জেরে প্রাণ গেল বৃদ্ধের, আটক ২ জয়পুরহাটে ডিবির অভিযানে ৫৫১ বেতল যৌন উত্তেজক সিরাপ উদ্ধার,আটক ১ বাগমারা’য় পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে দুর্ঘটনা, ৬ পরীক্ষার্থীসহ আহত ৭ জামালপুরে পৃথক দুই মামলায় ১ জনের মৃত্যুদন্ড ও ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড চট্টগ্রামে শিশু আয়নী হত্যা মামলায় আসামি রুবেলের মৃত্যুদণ্ড মাগুরার শ্রীপুরে শিশু রাজিয়া খাতুন ধর্ষণ ও হত্যা মামলায় একমাত্র আসামির মৃত্যুদণ্ড।

৪ বছরে ২ কোটি ৭০ লাখ কৃষকের হাতে কৃষক কার্ড: শিবগঞ্জে প্রতিমন্ত্রী মীর শাহে আলম

এম. আজাদ খাঁন স্টাফ রিপোর্টার, বগুড়া: / ৯ সময় আগে
পোস্ট হয়েছেঃ রবিবার, ১৯ জুলাই, ২০২৬

12

আগামী চার বছরের মধ্যে দেশের ২ কোটি ৭০ লাখ কৃষককে কৃষক কার্ডের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। একই সঙ্গে তিনি বলেছেন, তুলার উৎপাদন বাড়িয়ে আমদানিনির্ভরতা কমাতে সরকার নানা উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে চলতি মৌসুমে তুলা চাষে প্রণোদনা কর্মসূচির জন্য ২০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

শনিবার (১৮ জুলাই) বিকেলে বগুড়ার শিবগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে তুলা উন্নয়ন বোর্ডের বগুড়া জোন আয়োজিত ২০২৬-২৭ মৌসুমে তুলা ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে হাইব্রিড তুলাবীজ, সার ও বালাইনাশক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে শিবগঞ্জ, সোনাতলা ও গাবতলী উপজেলার ২৫০ জন তুলাচাষীর হাতে প্রণোদনা তুলে দেওয়া হয়।

প্রতিমন্ত্রী বলেন, দেশে উৎপাদিত তুলার তুলনায় বস্ত্র ও তৈরি পোশাকশিল্পের চাহিদা অনেক বেশি। ফলে প্রতিবছর বিপুল পরিমাণ তুলা আমদানি করতে হচ্ছে, যার কারণে উল্লেখযোগ্য বৈদেশিক মুদ্রা বিদেশে চলে যাচ্ছে। দেশীয় উৎপাদন বাড়াতে পারলে আমদানির ওপর নির্ভরতা কমবে এবং দেশের শিল্পখাত আরও শক্তিশালী হবে।

তিনি বলেন, তুলা শুধু সুতা তৈরির কাঁচামাল নয়; এর বহুমুখী শিল্প ব্যবহার রয়েছে। ভারত ও পাকিস্তানে তুলা থেকে পার্টিকেল বোর্ডসহ নানা ধরনের শিল্পপণ্য উৎপাদিত হচ্ছে। বাংলাদেশেও সেই সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার উৎপাদন বৃদ্ধিতে গুরুত্ব দিচ্ছে।

মীর শাহে আলম আরও বলেন, বিএনপি সরকার কৃষকদের যে প্রতিশ্রুতি দিয়েছে, তা বাস্তবায়নে কাজ চলছে। কৃষি খাতে আধুনিকায়ন, সহজ সেবা নিশ্চিতকরণ এবং কৃষকদের সরকারি সহায়তার আওতা বাড়াতে কৃষক কার্ড কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে তুলা উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক রেজাউল আমিন, শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. মাহমুদুল হাসান সুজা, তুলা উন্নয়ন বোর্ডের রংপুর অঞ্চলের উপপরিচালক জাফর আলী, বগুড়া জোনের প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা মোস্তফা কামাল, শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হান্নান, শিবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এস এম তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওহাবসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও কৃষকেরা উপস্থিত ছিলেন।

তুলা উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানান, কৃষকদের উন্নত জাতের বীজ, সার ও বালাইনাশক সরবরাহের মাধ্যমে তুলার আবাদ সম্প্রসারণ এবং উৎপাদনশীলতা বাড়ানোই এ কর্মসূচির মূল লক্ষ্য। এর মাধ্যমে কৃষকের উৎপাদন ব্যয় কমানোর পাশাপাশি দেশের বস্ত্রশিল্পের কাঁচামালের জোগান বৃদ্ধিরও আশা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

bdit.com.bd