• মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
  • Viral NewsBD | ভাইরাল নিউজ
শিরোনামঃ
তারাগঞ্জের চিকলি নদীতে গোসল করতে নেমে বৃদ্ধের মৃত্যু জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল, মাগুরায় খেলার ফাঁকে পুকুরে ডুবে প্রাণ গেল দুই চাচাতো বোনের খেলতে গিয়ে পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু, কাহালুতে হৃদয়বিদারক ঘটনা বদলগাছীতে কলাপাতা কাটাকে কেন্দ্র করে সংঘর্ষের জেরে প্রাণ গেল বৃদ্ধের, আটক ২ জয়পুরহাটে ডিবির অভিযানে ৫৫১ বেতল যৌন উত্তেজক সিরাপ উদ্ধার,আটক ১ বাগমারা’য় পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে দুর্ঘটনা, ৬ পরীক্ষার্থীসহ আহত ৭ জামালপুরে পৃথক দুই মামলায় ১ জনের মৃত্যুদন্ড ও ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড চট্টগ্রামে শিশু আয়নী হত্যা মামলায় আসামি রুবেলের মৃত্যুদণ্ড মাগুরার শ্রীপুরে শিশু রাজিয়া খাতুন ধর্ষণ ও হত্যা মামলায় একমাত্র আসামির মৃত্যুদণ্ড।

কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে নারী বন্দি পলায়ন: ৭ কারাকর্মী সাময়িক বরখাস্ত, মামলা দায়ের

মোঃ রাসেল মিয়া / ১১ সময় আগে
পোস্ট হয়েছেঃ রবিবার, ১৯ জুলাই, ২০২৬

16

দায়িত্বে অবহেলার অভিযোগে তিন মেট্রন ও চার নারী কারারক্ষীর বিরুদ্ধে ব্যবস্থা; পলাতক বন্দিকে ধরতে চলছে অভিযান।

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে এক নারী বন্দি পালিয়ে যাওয়ার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে তিনজন মেট্রন ও চারজন নারী কারারক্ষীসহ মোট সাত কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে কারা অধিদপ্তর। একই ঘটনায় কোনাবাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে।
কারা অধিদপ্তর জানায়, প্রাথমিক তদন্তে দায়িত্ব পালনে গাফিলতির প্রমাণ পাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে বিভাগীয় তদন্তও চলমান রয়েছে।
জানা গেছে, গত বৃহস্পতিবার সন্ধ্যায় কারাগারের ভেতরে প্রায় ৪০ জন নারী বন্দিকে দিয়ে ইট বহনের কাজ করানো হচ্ছিল। এ সময় তদারকির ঘাটতির সুযোগ নিয়ে ২১ বছর বয়সী সাজাপ্রাপ্ত বন্দি রিম্পা কারা অফিস ভবনের পাশের দেয়ালের কার্নিশ বেয়ে সীমানা প্রাচীর টপকে পালিয়ে যান।
পলাতক রিম্পা মেহেরপুরের গাংনী উপজেলার বাসিন্দা। তিনি রাজধানীর ধানমন্ডি থানার একটি মামলায় তিন মাসের সাজাপ্রাপ্ত বন্দি হিসেবে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে ছিলেন।
ঘটনার পর কারা কর্তৃপক্ষ সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে পালিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করে এবং কোনাবাড়ী থানায় মামলা দায়ের করে। পলাতক বন্দিকে গ্রেপ্তারে আইন-শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট অভিযান চালিয়ে যাচ্ছে।
সহকারী কারা মহাপরিদর্শক মো. জান্নাতুল ফরহাদ জানান, বন্দিকে দ্রুত গ্রেপ্তারে সর্বাত্মক অভিযান চলছে। একই সঙ্গে দায়িত্বে অবহেলা বা অন্য কারও সহযোগিতা ছিল কি না, তা বিভাগীয় তদন্তের মাধ্যমে খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় বিভাগীয় ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

bdit.com.bd