• সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
  • Viral NewsBD | ভাইরাল নিউজ
শিরোনামঃ
কুমিল্লা সীমান্তে ৫২ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি তারাগঞ্জের চিকলি নদীতে গোসল করতে নেমে বৃদ্ধের মৃত্যু জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল, মাগুরায় খেলার ফাঁকে পুকুরে ডুবে প্রাণ গেল দুই চাচাতো বোনের খেলতে গিয়ে পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু, কাহালুতে হৃদয়বিদারক ঘটনা বদলগাছীতে কলাপাতা কাটাকে কেন্দ্র করে সংঘর্ষের জেরে প্রাণ গেল বৃদ্ধের, আটক ২ জয়পুরহাটে ডিবির অভিযানে ৫৫১ বেতল যৌন উত্তেজক সিরাপ উদ্ধার,আটক ১ বাগমারা’য় পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে দুর্ঘটনা, ৬ পরীক্ষার্থীসহ আহত ৭ জামালপুরে পৃথক দুই মামলায় ১ জনের মৃত্যুদন্ড ও ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড চট্টগ্রামে শিশু আয়নী হত্যা মামলায় আসামি রুবেলের মৃত্যুদণ্ড

নওগাঁর মান্দা ফেরিঘাটে শিক্ষামন্ত্রী ড. আ. ন. ম. এহছানুল হক মিলনকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা

রিপোর্টার: / ২৯ সময় আগে
পোস্ট হয়েছেঃ শনিবার, ১৮ জুলাই, ২০২৬

47

নওগাঁর মান্দা ফেরিঘাটে শিক্ষামন্ত্রী ড. আ. ন. ম. এহছানুল হক মিলনকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা

খন্দকার আব্দুর রহিম, মান্দা (নওগাঁ): নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডাঃ ইকরামুল বারী টিপুর উদ্যোগে
শনিবার (১৮ জুলাই) সকালে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে রাজশাহী শাহ মখদুম বিমানবন্দরে পৌঁছান শিক্ষামন্ত্রী। সেখান থেকে সড়কপথে নওগাঁর উদ্দেশে রওনা হলে মান্দা ফেরিঘাটে এমপি ডাঃ ইকরামুল বারী টিপুর নেতৃত্বে দলীয় নেতাকর্মী, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান।

এ সময় এমপি ড. ইকরামুল বারী টিপু শিক্ষামন্ত্রীর হাতে ফুলের তোড়া তুলে দেন এবং সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। পরে উভয়ের মধ্যে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, মান্দা উপজেলার চলমান উন্নয়ন কর্মকাণ্ড এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সংক্ষিপ্ত সৌজন্য আলোচনা হয়।

অনুষ্ঠান শেষে শিক্ষামন্ত্রী নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণের উদ্দেশ্যে গন্তব্যের পথে রওনা দেন।

এ সময় উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মকলেছুর রহমান মকে, ৮নং কুসুম্বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নওফেল আলী মণ্ডল, উপজেলা মহিলা দলের সহ-সভাপতি লায়লা বারী, উপজেলা যুবদলের সভাপতি আব্দুল জলিল, সিনিয়র সহ-সভাপতি আল মামুন, সাধারণ সম্পাদক ওবাইদুল হক, শ্রমিক দলের সভাপতি মোজাম্মেল হক মুকুল, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিদ্যুৎ, সাবেক ছাত্রনেতা নুরবক্স মণ্ডল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শহিদুজ্জামান সালেক, জিয়া সাইবার ফোর্সের আকিব জাওয়াদ চৌধুরীসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়েরয় বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

bdit.com.bd