• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
  • Viral NewsBD | ভাইরাল নিউজ
শিরোনামঃ
তারাগঞ্জের চিকলি নদীতে গোসল করতে নেমে বৃদ্ধের মৃত্যু জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল, মাগুরায় খেলার ফাঁকে পুকুরে ডুবে প্রাণ গেল দুই চাচাতো বোনের খেলতে গিয়ে পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু, কাহালুতে হৃদয়বিদারক ঘটনা বদলগাছীতে কলাপাতা কাটাকে কেন্দ্র করে সংঘর্ষের জেরে প্রাণ গেল বৃদ্ধের, আটক ২ জয়পুরহাটে ডিবির অভিযানে ৫৫১ বেতল যৌন উত্তেজক সিরাপ উদ্ধার,আটক ১ বাগমারা’য় পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে দুর্ঘটনা, ৬ পরীক্ষার্থীসহ আহত ৭ জামালপুরে পৃথক দুই মামলায় ১ জনের মৃত্যুদন্ড ও ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড চট্টগ্রামে শিশু আয়নী হত্যা মামলায় আসামি রুবেলের মৃত্যুদণ্ড মাগুরার শ্রীপুরে শিশু রাজিয়া খাতুন ধর্ষণ ও হত্যা মামলায় একমাত্র আসামির মৃত্যুদণ্ড।

জামালপুরের মাদারগঞ্জে ধর্ষণের অভিযোগে, ধর্ষককে আটকের পর জেল-হাজতে প্রেরণ

স্টাফ রিপোর্টারঃ শফিকুল ইসলাম (জামালপুর) / ২৫ সময় আগে
পোস্ট হয়েছেঃ বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

37

জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার ৭ নং সিধুলী ইউনিয়নের চর লোটাবর এলাকায় , পাঁচ বছরের এক শিশুকে, ঝুপড়িতে ডেকে নিয়ে মুখে হাফ-প্যান্ট ঢুকিয়ে শ্বাসরুদ্ধ করে ধর্ষণ চেষ্টার অভিযোগে, গতকাল বিকেলে স্বপন মিয়া (২৫) নামের এক যুবককে এলাকাবাসী আটক করে। তারপর উক্ত খবর পেয়ে শ্যামগঞ্জ কালিবাড়ী তদন্ত কেন্দ্রের পুলিশ কর্মকর্তাগণ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। এলাকাবাসী কর্তৃক আটককৃত ধর্ষক স্বপন মিয়াকে উদ্ধার করে, তদন্ত কেন্দ্রের পুলিশ কর্মকর্তাগণ পুলিশ ফাঁড়িতে নিয়ে যেতে চাইলে স্বজনরা বাধা দেয়। এ সময় পুলিশ ও অভিযুক্তের স্বজনদের মধ্যে তীব্র বাদানুবাদ ও ধস্তাধস্তি হয়, যা এলাকায় চরম উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি স্থানীয় মেম্বারকেও সেখানে উপস্থিত হতে হয়। অবশেষে অভিযুক্তকে পুলিশ হেফাজতে নিতে সক্ষম হয়। অতঃপর পুলিশ ফাঁড়ি থেকে সন্ধ্যার আগ মুহুর্তে ধর্ষক স্বপন মিয়াকে মাদারগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়। অতঃপর ভুক্তভোগী শিশুটির পরিবার রাতে মামলা করে এবং ঘটনার সুষ্ঠু বিচার ও অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়। মাদারগঞ্জ মডেল থানার পুলিশ কর্মকর্তাগণ সকল আইনি প্রক্রিয়া শেষে আজ (১৬ জুলাই ২০২৬) বৃহস্পতিবার সকালে জামালপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করেন এবং জামালপুর বিজ্ঞ আদালত শিশু নির্যাতন ও দমন আইনের প্রক্রিয়ায় ধর্ষক স্বপন মিয়াকে দুপুরে জেল-হাজতে প্রেরণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

bdit.com.bd