• রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
  • Viral NewsBD | ভাইরাল নিউজ
শিরোনামঃ
কুমিল্লা সীমান্তে ৫২ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি তারাগঞ্জের চিকলি নদীতে গোসল করতে নেমে বৃদ্ধের মৃত্যু জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল, মাগুরায় খেলার ফাঁকে পুকুরে ডুবে প্রাণ গেল দুই চাচাতো বোনের খেলতে গিয়ে পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু, কাহালুতে হৃদয়বিদারক ঘটনা বদলগাছীতে কলাপাতা কাটাকে কেন্দ্র করে সংঘর্ষের জেরে প্রাণ গেল বৃদ্ধের, আটক ২ জয়পুরহাটে ডিবির অভিযানে ৫৫১ বেতল যৌন উত্তেজক সিরাপ উদ্ধার,আটক ১ বাগমারা’য় পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে দুর্ঘটনা, ৬ পরীক্ষার্থীসহ আহত ৭ জামালপুরে পৃথক দুই মামলায় ১ জনের মৃত্যুদন্ড ও ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড চট্টগ্রামে শিশু আয়নী হত্যা মামলায় আসামি রুবেলের মৃত্যুদণ্ড

দুপচাঁচিয়ায় ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

এস কে সাগর মির্জা, জেলা প্রতিনিধি বগুড়া: / ৫৩ সময় আগে
পোস্ট হয়েছেঃ বুধবার, ১৫ জুলাই, ২০২৬

84

“বৃক্ষ রোপণে সাজায় দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার দুপচাঁচিয়া সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে পরিবেশবান্ধব বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালন করেছে দুপচাঁচিয়া উপজেলা ছাত্রদল।

কর্মসূচিতে সাধারণ শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয় এবং ক্যাম্পাসে বৃক্ষরোপণ করা হয়। এ সময় পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুপচাঁচিয়া সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. আনিসুর রহমান।

এছাড়া উপস্থিত ছিলেন দুপচাঁচিয়া উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. ফজলে রাব্বি, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান নিজামী, পৌর ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মো. আতাউর রহমান (আতা), সহ-সাংগঠনিক সম্পাদক মো. তরিকুল ইসলাম, সহ-প্রচার সম্পাদক মো. মোবাশ্বির হোসাইন, ছাত্রদল নেতা মো. রউফ, রিফাত, বাবু, সজল, শামীম, ইমরানসহ উপজেলা ও পৌর ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরা।

আয়োজকরা জানান, দেশব্যাপী সবুজায়ন কর্মসূচির অংশ হিসেবে পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় এ ধরনের বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত থাকবে। একই সঙ্গে তারা সবাইকে রোপণ করা গাছের যথাযথ পরিচর্যার আহ্বান জানান, যাতে একটি সবুজ, সুন্দর ও পরিবেশবান্ধব বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

bdit.com.bd