• শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
  • Viral NewsBD | ভাইরাল নিউজ
শিরোনামঃ
কুমিল্লা সীমান্তে ৫২ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি তারাগঞ্জের চিকলি নদীতে গোসল করতে নেমে বৃদ্ধের মৃত্যু জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল, মাগুরায় খেলার ফাঁকে পুকুরে ডুবে প্রাণ গেল দুই চাচাতো বোনের খেলতে গিয়ে পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু, কাহালুতে হৃদয়বিদারক ঘটনা বদলগাছীতে কলাপাতা কাটাকে কেন্দ্র করে সংঘর্ষের জেরে প্রাণ গেল বৃদ্ধের, আটক ২ জয়পুরহাটে ডিবির অভিযানে ৫৫১ বেতল যৌন উত্তেজক সিরাপ উদ্ধার,আটক ১ বাগমারা’য় পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে দুর্ঘটনা, ৬ পরীক্ষার্থীসহ আহত ৭ জামালপুরে পৃথক দুই মামলায় ১ জনের মৃত্যুদন্ড ও ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড চট্টগ্রামে শিশু আয়নী হত্যা মামলায় আসামি রুবেলের মৃত্যুদণ্ড

বগুড়ার গাবতলীর মহিষাবানে রাতের আঁধারে শ্যালো মেশিন ঘরে ঘুমন্ত সেচ মালিককে খুন

রিপোর্টার: / ৩৮৩ সময় আগে
পোস্ট হয়েছেঃ রবিবার, ২৯ মার্চ, ২০২৬

549

বগুড়ার গাবতলীতে রাতের আঁধারে শ্যালো মেশিনঘরে ঘুমন্ত আব্দুল লতিফ আকন্দ (৬৫) নামের এক সেচ মালিককে এলোপাতারি ছুড়িকাঘাত ও কুপিয়ে খুন করেছে দূর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে গত ২৮মার্চ দিবাগত রাতে উপজেলার মহিষাবান ইউনিয়নের নিশিন্দারা আকন্দপাড়া গ্রামে। পুলিশ ২৯মার্চ রোববার লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্টের জন্য মর্গে প্রেরণ করে। জানা গেছে, ওই নিশিন্দারা আকন্দপাড়া গ্রামের মৃত মোবারক আকন্দের ছেলে আব্দুল লতিফ আকন্দের বাড়ী হতে ২ কিলোমিটার দূরে একটি শ্যালো মেশিনঘর রয়েছে। স্কীমের জমিতে পানি দেয়ার জন্য প্রতিদিন রাতে তিনি ওই মেশিনঘরে ঘুমাতেন। ২৮মার্চ রাতে তিনি প্রতিদিনের ন্যায় মেশিনঘরে ঘুমাতে যান। পরদিন সকালে বৃদ্ধ লতিফের ক্ষতবিক্ষত মরদেহ স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশে খবর দেন। সিনিয়র সহকারী পুলিশ সুপার (গাবতলী) হুমায়ন কবির, থানার ওসি রাকিব হোসেনসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা ২৯মার্চ সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্টের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহত লতিফের স্বজনদের ধারনা, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। থানার ওসি রাকিব হোসেন বলেন, মরদেহের হাত-পা, মাথাসহ শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করার প্রস্তুতি চলছে। রহস্য উদঘাটনে কাজ চলছে। জড়িতদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

bdit.com.bd