বগুড়ার আদমদিঘী উপজেলার সান্তাহার পৌরসভা এলাকা থেকে মোছাঃ হানিফা (১৮) নামের এক তরুণী নিখোঁজ হয়েছেন। গত ১৮ জানুয়ারি তিনি নিজ বাসা থেকে বের হওয়ার পর থেকে এখনো পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ হানিফা আদমদিঘী উপজেলার মালশন গ্রামের বাসিন্দা মোঃ বদির উদ্দিন মন্ডলের মেয়ে। পরিবার সূত্রে জানা যায়, সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। এ ঘটনায় নিখোঁজ তরুণীর মা রত্না বেগম বাদী হয়ে আদমদিঘী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। হানিফার সন্ধান পেয়ে থাকলে নিকটস্থ থানায় যোগাযোগ...
549
বগুড়ার আদমদিঘী উপজেলার সান্তাহার পৌরসভা এলাকা থেকে মোছাঃ হানিফা (১৮) নামের এক তরুণী নিখোঁজ হয়েছেন। গত ১৮ জানুয়ারি তিনি নিজ বাসা থেকে বের হওয়ার পর থেকে এখনো পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ হানিফা আদমদিঘী উপজেলার মালশন গ্রামের বাসিন্দা মোঃ বদির উদ্দিন মন্ডলের মেয়ে। পরিবার সূত্রে জানা যায়, সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।
এ ঘটনায় নিখোঁজ তরুণীর মা রত্না বেগম বাদী হয়ে আদমদিঘী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
হানিফার সন্ধান পেয়ে থাকলে নিকটস্থ থানায় যোগাযোগ করা অথবা নিচের নম্বরে জানাতে পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে—