• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
  • Viral NewsBD | ভাইরাল নিউজ
শিরোনামঃ
কুমিল্লা সীমান্তে ৫২ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি তারাগঞ্জের চিকলি নদীতে গোসল করতে নেমে বৃদ্ধের মৃত্যু জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল, মাগুরায় খেলার ফাঁকে পুকুরে ডুবে প্রাণ গেল দুই চাচাতো বোনের খেলতে গিয়ে পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু, কাহালুতে হৃদয়বিদারক ঘটনা বদলগাছীতে কলাপাতা কাটাকে কেন্দ্র করে সংঘর্ষের জেরে প্রাণ গেল বৃদ্ধের, আটক ২ জয়পুরহাটে ডিবির অভিযানে ৫৫১ বেতল যৌন উত্তেজক সিরাপ উদ্ধার,আটক ১ বাগমারা’য় পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে দুর্ঘটনা, ৬ পরীক্ষার্থীসহ আহত ৭ জামালপুরে পৃথক দুই মামলায় ১ জনের মৃত্যুদন্ড ও ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড চট্টগ্রামে শিশু আয়নী হত্যা মামলায় আসামি রুবেলের মৃত্যুদণ্ড

রংপুরে হিন্দু বন্ধুর চাবির আঘাতে মুসলিম বন্ধুর মৃত্যু,

মোস্তাফিজার বাবলু / ৩৪৮ সময় আগে
পোস্ট হয়েছেঃ মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬

496

 

রংপুর মহানগরীর তাতিপাড়য় বাকবিতন্ডায় বন্ধুর চাবির আঘাতে আমিনুল ইসলাম(৩৫) নামে এক অটোচালক নিহত হয়েছেন। ঘটনার পর অভিযুক্ত বন্ধু বিজয় চন্দ্র (৩৮) সটকে পরেন।

মঙ্গলবার সকালে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত আমিনুল ইসলামের গ্রামের বাড়ি কুড়িগ্রামের নাগেশ্বরীতে। দু’ জনেই তাতিপাড়া এলাকায় ভাড়া বাড়িতে থাকতেন এবং উভয়েই অটোচালক। তাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক ছিলো বলে জানা যায়।

এলাকাবাসী জানান, ৩ দিন আগে দু’জনের মধ্যে তর্ক-বিতর্কের ঘটনা ঘটে। এসময় কয়েকজন এলাকাবাসী ছাড়াছাড়ি করে মিমাংসা করে দেন। এরই জের ধরে ঘটনার দিন সকালে দু’জনের মধ্যে আবারও বাগবিতণ্ডার ঘটনা ঘটে। এসময় হাতে থাকা চাবি দিয়ে বিজয় চন্দ্র সজোরে আমিনুল ইসলামের বুকে আঘাত করে।

আঘাতের কারণে আমিনুল ইসলাম মাটিতে লুটিয়ে পরে। এ অবস্থায় সটকে পরে বিজয়। পরে এলাকাবাসী এগিয়ে এসে দেখেন আমিনুল ইসলাম মাটিতে পড়ে আছেন।

ওই এলাকার বাসিন্দা জাহাঙ্গীর আলম জানান, এ ঘটনা শুনে ঘটনা স্থলে এসে ৯৯৯ ফোন দিয়ে অবগত করেছি।

রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম জানান, এলাকাবাসীর ফোনে খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সুরতহাল শেষে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। হত্যার ঘটনাটি কিভাবে এবং কেন ঘটলো তা তদন্ত করে দেখা হচ্ছে এবং হত্যাকারীকে গ্রেফতার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

bdit.com.bd