• মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
  • Viral NewsBD | ভাইরাল নিউজ
শিরোনামঃ
কুমিল্লা সীমান্তে ৫২ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি তারাগঞ্জের চিকলি নদীতে গোসল করতে নেমে বৃদ্ধের মৃত্যু জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল, মাগুরায় খেলার ফাঁকে পুকুরে ডুবে প্রাণ গেল দুই চাচাতো বোনের খেলতে গিয়ে পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু, কাহালুতে হৃদয়বিদারক ঘটনা বদলগাছীতে কলাপাতা কাটাকে কেন্দ্র করে সংঘর্ষের জেরে প্রাণ গেল বৃদ্ধের, আটক ২ জয়পুরহাটে ডিবির অভিযানে ৫৫১ বেতল যৌন উত্তেজক সিরাপ উদ্ধার,আটক ১ বাগমারা’য় পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে দুর্ঘটনা, ৬ পরীক্ষার্থীসহ আহত ৭ জামালপুরে পৃথক দুই মামলায় ১ জনের মৃত্যুদন্ড ও ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড চট্টগ্রামে শিশু আয়নী হত্যা মামলায় আসামি রুবেলের মৃত্যুদণ্ড

জয়পুরহাটে সরকারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নোত্তর ফাঁস: আসামি গ্রেপ্তার

আপডেট আঃ রাজ্জাক / ৫৪৬ সময় আগে
পোস্ট হয়েছেঃ মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬

836
সরকারি শিক্ষক নিয়োগ পরীক্ষা–২০২৫ চলাকালে মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে প্রশ্নের উত্তর সরবরাহের ঘটনায় জড়িত এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব ৫
্যাব জানায়, গত ৯ জানুয়ারি ২০২৬ জয়পুরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত সরকারি শিক্ষক নিয়োগ পরীক্ষা–২০২৫ চলাকালে পরীক্ষার্থী আমির হামজা তার ব্যবহৃত মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে প্রশ্নের উত্তর গ্রহণ করেন। বিষয়টি পরীক্ষাকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নজরে এলে তাৎক্ষণিকভাবে পুলিশকে অবহিত করা হয়।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল ১১টায় জয়পুরহাট জেলার র্যাব ক্যাম্পে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করা হয়।
গ্রেপ্তারকৃত আসামির মো. আনোয়ার হোসেন (৪১)। তিনি নওগাঁ জেলার ধামইরহাট থানার খরমপুর এলাকার বাসিন্দা। গত ১৩ জানুয়ারি রাত আনুমানিক ১০টা ৫ মিনিটে ধামইরহাট থানাধীন খরমপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পরবর্তীতে জয়পুরহাট সদর থানায় The Public Examination (Offences) Act, 1980 অনুযায়ী একটি মামলা দায়ের করা হয়। তদন্তের ধারাবাহিকতায় তথ্যপ্রযুক্তির সহায়তায় মো. আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জয়পুরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র্যাব৷


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

bdit.com.bd