• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
  • Viral NewsBD | ভাইরাল নিউজ
শিরোনামঃ
কুমিল্লা সীমান্তে ৫২ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি তারাগঞ্জের চিকলি নদীতে গোসল করতে নেমে বৃদ্ধের মৃত্যু জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল, মাগুরায় খেলার ফাঁকে পুকুরে ডুবে প্রাণ গেল দুই চাচাতো বোনের খেলতে গিয়ে পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু, কাহালুতে হৃদয়বিদারক ঘটনা বদলগাছীতে কলাপাতা কাটাকে কেন্দ্র করে সংঘর্ষের জেরে প্রাণ গেল বৃদ্ধের, আটক ২ জয়পুরহাটে ডিবির অভিযানে ৫৫১ বেতল যৌন উত্তেজক সিরাপ উদ্ধার,আটক ১ বাগমারা’য় পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে দুর্ঘটনা, ৬ পরীক্ষার্থীসহ আহত ৭ জামালপুরে পৃথক দুই মামলায় ১ জনের মৃত্যুদন্ড ও ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড চট্টগ্রামে শিশু আয়নী হত্যা মামলায় আসামি রুবেলের মৃত্যুদণ্ড

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে নতুন সংকট।

রিপোর্টার: / ২৫৯ সময় আগে
পোস্ট হয়েছেঃ সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬

440
রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে বিভিন্ন পর্যায়ে আলোচনা হলেও কার্যত কোনো অগ্রগতি নেই বললেই চলে। এর ওপর নতুন সংকট, মিয়ানমার সীমান্তে বাড়ছে নিরাপত্তা ঝুঁকি। রাখাইনে সংঘাতে ছোড়া মর্টার শেল ও গুলির আঘাতে প্রায়ই হতাহত হচ্ছেন সীমান্তের বাংলাদেশি নাগরিকরা। এতে সীমান্তজুড়ে তৈরি হয়েছে আতঙ্ক। এ অবস্থায় সামরিক কূটনৈতিক তৎপরতা বাড়ানোর পরামর্শ বিশ্লেষকদের।
রোববার (১১ জানুয়ারি) সকালে কক্সবাজারের টেকনাফ সীমান্ত এলাকায় মিয়ানমার থেকে আসা গুলিতে আহত হয় শিশুসহ ২ বাংলাদেশি। এর মধ্যে জীবন শঙ্কায় গুলিবিদ্ধ শিশুটি।
এর আগেও নাইক্ষ্যংছড়ি, ঘুমধুমসহ সীমান্ত এলাকাগুলোতে মিয়ানমার থেকে ছোড়া মর্টার শেল বাংলাদেশের ভেতরে পড়ার ঘটনা ঘটেছে।
মিয়ানমারের সংঘাতে পালিয়ে এলো রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর ৫৩ সদস্য।
রোহিঙ্গা প্রত্যাবাসন থমকে থাকা কিংবা মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতে সীমান্তে মর্টার-গুলিতে বাংলাদেশিদের হতাহতের ঘটনায় কূটনৈতিক সমাধানে গুরুত্ব দেয়ার পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা। তারা বলছেন, আগামী দিনে নির্বাচিত সরকারের জন্যও কূটনৈতিক চ্যালেঞ্জ হিসেবে দাঁড়াবে রোহিঙ্গা সংকট ও মিয়ানমার ইস্যু।
আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ বলেন,
আরাকান আর্মি না হয় তামাদোর ফায়ারিংয়ের কারণে বাংলাদেশে মানুষ জখম হয়েছে। এমনকি মারা যাওয়ার কিছু ঘটনাও ঘটেছে। এর সঙ্গে বর্তমানে আরও যেটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে, সেটা হচ্ছে গ্লোবাল ফান্ড কমে আসছে। তাই সব মিলিয়ে এটা একটা চ্যালেঞ্জ।
মিয়ানমার থেকে আসা গুলিতে টেকনাফে শিশু আহত।
অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ বলেন, ‘আমাদের কূটনীতির একটা বড় দুর্বলতা হচ্ছে যে, আমরা সামরিক কূটনীতি ব্যবহার করতে পারিনি। আমরা ভালো করেই জানি যে, ওপাশে সামরিক বাহিনীই ক্ষমতায় রাখে, বিশেষ করে তামাদোর কথা যদি বলি, আবার আরাকান আর্মির কথাও যদি বলি, সেটাও তো সামরিক কাঠামো।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

bdit.com.bd