দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার আত্রাই নদ থেকে অজ্ঞাতপরিচয় দুই যুবকের মরদেহ উদ্ধার
রিপোর্টার:
/ ২৩৭
সময় আগে
পোস্ট হয়েছেঃ
সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬
শেয়ার করুন
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার আত্রাই নদ থেকে অজ্ঞাতপরিচয় দুই যুবকের মরদেহ উদ্ধার
সোমবার (১২ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার আত্রাই নদের লক্ষ্মীতলা ব্রিজের পাশ থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। চিরিরবন্দর থানার ইন্সপেক্টর (তদন্ত) আহসান হাবিব আজকের পত্রিকাকে জানান, আত্রাই নদের লক্ষ্মীতলা ব্রিজের পাশে দুটি মরদেহ পানিতে ভাসতে দেখে স্থানীয়রা থানায় জানায়। পরে পুলিশ গিয়ে নদী থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করে। দুই যুবকের নাম-পরিচয় এখনো মেলেনি। তাঁদের আনুমানিক বয়স একজনের ২৪ ও আরেক জনের বয়স ২৮ হবে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ মর্গে পাঠানো হবে
343
সোমবার (১২ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার আত্রাই নদের লক্ষ্মীতলা ব্রিজের পাশ থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।
চিরিরবন্দর থানার ইন্সপেক্টর (তদন্ত) আহসান হাবিব আজকের পত্রিকাকে জানান, আত্রাই নদের লক্ষ্মীতলা ব্রিজের পাশে দুটি মরদেহ পানিতে ভাসতে দেখে স্থানীয়রা থানায় জানায়। পরে পুলিশ গিয়ে নদী থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করে। দুই যুবকের নাম-পরিচয় এখনো মেলেনি। তাঁদের আনুমানিক বয়স একজনের ২৪ ও আরেক জনের বয়স ২৮ হবে।
মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ মর্গে পাঠানো হবে