• বুধবার, ০৬ মে ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
  • Viral NewsBD | ভাইরাল নিউজ
শিরোনামঃ
বাগেরহাটের চিতলমারীতে মধুমতি চরের খাস জমি দখল নিয়ে একে একে তিন খুনঃচলছে রক্তের হোলিখেলা!বাড়ি ঘর পুড়ে ছাঁই! বগুড়ার গাবতলীর মহিষাবানে রাতের আঁধারে শ্যালো মেশিন ঘরে ঘুমন্ত সেচ মালিককে খুন যৌথ অভিযানে পাচারের আগেই উদ্ধার করা হলো দুষ্প্রাপ্য কষ্টিপাথরের মূর্তি ও মূল্যবান বেলে পাথরের শীলা। তরুনের হাতে এক শিশু কিশোরীকে জোরপূর্বক ধর্ষন “সৌহার্দ্য পরিবহনের চালক আরমান খানসহ ২৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে “ ইবিতে ছুরিকাঘাতে শিক্ষিকাকে হ/ত্যা স্বামী শারীরিকভাবে অক্ষম তাই পুত্রবধূর গর্ভে শ্বশুরের সন্তান, গভীর রাতে নিজের মায়ের বয়সী অসুস্থ ভাবীকে জ্বরের ঔষধ দিতে এসে পরকীয়ার অভিযোগে আটক হয়েছে দেবর, হুজুরের তাবিজ এর পাওয়ারে মহিলা একদমে বিছানায় গোবিন্দগঞ্জে ১৫ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার

দিনাজপুরে বাক–প্রতিবন্ধী নারী ধর্ষণ র‍্যাবের অভিযানে প্রধান আসামিসহ গ্রেপ্তার ২।

রিপোর্টার: / ১৮০ সময় আগে
পোস্ট হয়েছেঃ বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬

264
দিনাজপুরে বাক–প্রতিবন্ধী নারী ধর্ষণ র্যাবের অভিযানে প্রধান আসামিসহ গ্রেপ্তার ২।
দিনাজপুরের নবাবগঞ্জে এক বাক–প্রতিবন্ধী নারীকে ধর্ষণের ঘটনায় প্রধান আসামিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাব। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাতে পৃথক অভিযানে দিনাজপুর ও নারায়ণগঞ্জ থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
্যাব জানায়, গ্রেপ্তার প্রধান আসামি মো. মোস্তাক (৩২) ভুক্তভোগীর এলাকার জামাই। গত ১৬ ডিসেম্বর ২০২৫ তারিখে ভুক্তভোগী তার নানীর বাড়ি থেকে দুধ নিয়ে ফেরার সময় নানীর অনুপস্থিতিতে বাড়ির একটি চৌকিতে তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয়। পরে মামলার দ্বিতীয় আসামি মো. মমিনুর রহমান (৪৫) প্রধান আসামিকে পালাতে সহায়তা করেন বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে ১৭ ডিসেম্বর নবাবগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী ২০২০) এর ৯(১) ধারায় একটি মামলা দায়ের করেন (মামলা নং–১৮)।
ঘটনার পর থেকে আসামিরা আত্মগোপনে থাকলেও র্যাব গোয়েন্দা নজরদারি জোরদার করে। এর ধারাবাহিকতায় রাত সাড়ে ১২টার দিকে র্যাব-১৩ ও র্যাব-১১–এর যৌথ অভিযানে নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকা থেকে মো. মোস্তাককে গ্রেপ্তার করা হয়। পরে রাত ১টা ৪০ মিনিটে নীলফামারীর কিশোরগঞ্জ এলাকা থেকে মো. মমিনুর রহমানকে আটক করা হয়।
গ্রেপ্তার আসামিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব জানিয়েছে, ধর্ষণসহ সব ধরনের গুরুতর অপরাধ প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

জানুয়ারি 2025
বৃ শু
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
bdit.com.bd