• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
  • Viral NewsBD | ভাইরাল নিউজ
শিরোনামঃ
কুমিল্লা সীমান্তে ৫২ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি তারাগঞ্জের চিকলি নদীতে গোসল করতে নেমে বৃদ্ধের মৃত্যু জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল, মাগুরায় খেলার ফাঁকে পুকুরে ডুবে প্রাণ গেল দুই চাচাতো বোনের খেলতে গিয়ে পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু, কাহালুতে হৃদয়বিদারক ঘটনা বদলগাছীতে কলাপাতা কাটাকে কেন্দ্র করে সংঘর্ষের জেরে প্রাণ গেল বৃদ্ধের, আটক ২ জয়পুরহাটে ডিবির অভিযানে ৫৫১ বেতল যৌন উত্তেজক সিরাপ উদ্ধার,আটক ১ বাগমারা’য় পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে দুর্ঘটনা, ৬ পরীক্ষার্থীসহ আহত ৭ জামালপুরে পৃথক দুই মামলায় ১ জনের মৃত্যুদন্ড ও ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড চট্টগ্রামে শিশু আয়নী হত্যা মামলায় আসামি রুবেলের মৃত্যুদণ্ড

কুষ্টিয়ায় দিনে-দুপুরে চাপাতি হামলা; একজনের অবস্থা আশঙ্কাজনক!

রিপোর্টার: / ৩৩৫ সময় আগে
পোস্ট হয়েছেঃ বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬

497

কুষ্টিয়ায় দিনে-দুপুরে পূর্ব শত্রুতার জেরে হত্যার উদ্দেশ্যে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) আনুমানিক দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
হামলায় আহত ব্যক্তির নাম মোঃ সোহেল রানা (৪৫)। তিনি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কালুয়া গ্রামের মৃত ওমর আলীর পুত্র। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ করে রাস্তার পাশে পূর্ব বিরোধের জের ধরে এক ব্যক্তি অপর ব্যক্তির ওপর চাপাতি নিয়ে অতর্কিত হামলা চালায়। এ সময় ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় লোকজন ও পথচারীরা পরিস্থিতি বুঝতে পেরে দ্রুত এগিয়ে এসে হামলাকারীকে ধরে ফেলেন। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
আহত সোহেল রানাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শামসুল ইসলাম বলেন- “পূর্ব শত্রুতার জেরে হত্যার উদ্দেশ্যে চাপাতি দিয়ে কুপিয়ে একজনকে গুরুতর আহত করা হয়েছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে। ঘটনার প্রকৃত কারণ তদন্ত করে দেখা হচ্ছে”।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক কর্মকর্তা ডা. হোসেন ইমাম জানান- “আহত ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক। তাঁর শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত রয়েছে। চিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন”।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

bdit.com.bd