• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
  • Viral NewsBD | ভাইরাল নিউজ
শিরোনামঃ
বাগেরহাটের চিতলমারীতে মধুমতি চরের খাস জমি দখল নিয়ে একে একে তিন খুনঃচলছে রক্তের হোলিখেলা!বাড়ি ঘর পুড়ে ছাঁই! বগুড়ার গাবতলীর মহিষাবানে রাতের আঁধারে শ্যালো মেশিন ঘরে ঘুমন্ত সেচ মালিককে খুন যৌথ অভিযানে পাচারের আগেই উদ্ধার করা হলো দুষ্প্রাপ্য কষ্টিপাথরের মূর্তি ও মূল্যবান বেলে পাথরের শীলা। তরুনের হাতে এক শিশু কিশোরীকে জোরপূর্বক ধর্ষন “সৌহার্দ্য পরিবহনের চালক আরমান খানসহ ২৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে “ ইবিতে ছুরিকাঘাতে শিক্ষিকাকে হ/ত্যা স্বামী শারীরিকভাবে অক্ষম তাই পুত্রবধূর গর্ভে শ্বশুরের সন্তান, গভীর রাতে নিজের মায়ের বয়সী অসুস্থ ভাবীকে জ্বরের ঔষধ দিতে এসে পরকীয়ার অভিযোগে আটক হয়েছে দেবর, হুজুরের তাবিজ এর পাওয়ারে মহিলা একদমে বিছানায় গোবিন্দগঞ্জে ১৫ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার

গোবিন্দগঞ্জ আনসার ও ভিডিপি সদস্যদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

গাইবান্ধা জেলা প্রতিনিধি / ২৩৭ সময় আগে
পোস্ট হয়েছেঃ মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬
গোবিন্দগঞ্জ আনসার ও ভিডিপি সদস্যদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
গোবিন্দগঞ্জ আনসার ও ভিডিপি সদস্যদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

328
গাইবান্ধার উপজেলা পর্যায়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি)-এর বিভিন্ন পদবীর ভাতা ভোগী সদস্যদের সাথে এক মতবিনিময় সভা (মঙ্গলবার ৬ই জানুয়ারী) ২০২৬ ইং দুপুরে অনুষ্ঠিত হয়েছে।
গোবিন্দগঞ্জ উপজেলা নিবার্হী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানার সভাপতিত্বে ও উপজেলা আনসার ভিডিপি কর্মকতা শাহীনুর ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা আনসার ভিডিপির জেলা কমান্ড্যান্ট আবু সোলায়মান বিভিএম এস। এ সময় উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষিকা কুদ্দুস ইয়াফীসহ আনসার বিভিন্ন ইউনিয়ন পৌরসভা থেকে আগত আনসার ও ভিডিপি সদস্যরা উপস্থিত থেকে তাদের কর্মক্ষেত্রের অভিজ্ঞতা, সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, দেশের আইনশৃঙ্খলা রক্ষা, সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং দুর্যোগকালীন সময়ে আনসার ও ভিডিপি সদস্যদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সদস্যদের দক্ষতা বৃদ্ধি, সময়মতো ভাতা প্রদান ও কল্যাণমূলক কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।
আনসার ও ভিডিপি জেলা কমান্ড্যান্ট তার বক্তব্যে বলেন, সরকার আনসার ও ভিডিপি বাহিনীকে একটি সুসংগঠিত ও কার্যকর বাহিনী হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছে।
সদস্যদের যৌক্তিক সমস্যা ও প্রস্তাবনা সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করা হবে বলে তিনি আশ্বাস দেন।
সভা শেষে উপস্থিত সদস্যদের মাঝে পারস্পরিক সৌহার্দ্য ও সহযোগিতার মাধ্যমে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

জানুয়ারি 2025
বৃ শু
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
bdit.com.bd