• সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
  • Viral NewsBD | ভাইরাল নিউজ
শিরোনামঃ
কুমিল্লা সীমান্তে ৫২ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি তারাগঞ্জের চিকলি নদীতে গোসল করতে নেমে বৃদ্ধের মৃত্যু জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল, মাগুরায় খেলার ফাঁকে পুকুরে ডুবে প্রাণ গেল দুই চাচাতো বোনের খেলতে গিয়ে পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু, কাহালুতে হৃদয়বিদারক ঘটনা বদলগাছীতে কলাপাতা কাটাকে কেন্দ্র করে সংঘর্ষের জেরে প্রাণ গেল বৃদ্ধের, আটক ২ জয়পুরহাটে ডিবির অভিযানে ৫৫১ বেতল যৌন উত্তেজক সিরাপ উদ্ধার,আটক ১ বাগমারা’য় পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে দুর্ঘটনা, ৬ পরীক্ষার্থীসহ আহত ৭ জামালপুরে পৃথক দুই মামলায় ১ জনের মৃত্যুদন্ড ও ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড চট্টগ্রামে শিশু আয়নী হত্যা মামলায় আসামি রুবেলের মৃত্যুদণ্ড

রংপুরে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে জনসমাগম নিষিদ্ধ

রংপুর প্রতিনিধিঃ / ২৫৬ সময় আগে
পোস্ট হয়েছেঃ বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬
রংপুরে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে জনসমাগম নিষিদ্ধ
রংপুরে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে জনসমাগম নিষিদ্ধ

396
রংপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ–২০২৫-এর লিখিত পরীক্ষা আগামী ২ জানুয়ারি (শুক্রবার) অনুষ্ঠিত হবে। এদিন সকাল ১০টা থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত রংপুর মহানগরীর ২১টি কেন্দ্রে একযোগে পরীক্ষা নেওয়া হবে।
পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি) বিশেষ বিধিনিষেধ আরোপ করে গণবিজ্ঞপ্তি জারি করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষা উপলক্ষে ১ জানুয়ারি বিকেল ৩টা থেকে ২ জানুয়ারি পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত পরীক্ষাকেন্দ্রসংলগ্ন সব ফটোকপি দোকান বন্ধ থাকবে।
এ ছাড়া পরীক্ষার দিন সকাল ৮টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত পরীক্ষাকেন্দ্রের ২০০ গজের মধ্যে জনসমাবেশ, মিছিল-মিটিং ও অবৈধ প্রবেশ নিষিদ্ধ থাকবে।
রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. মজিদ আলী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, বিধিনিষেধ অমান্যকারী বা বিশৃঙ্খলা সৃষ্টিকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, রংপুর জিলা স্কুল, সরকারি বেগম রোকেয়া কলেজ, রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটসহ মহানগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

bdit.com.bd