• শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
  • Viral NewsBD | ভাইরাল নিউজ
শিরোনামঃ
কুমিল্লা সীমান্তে ৫২ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি তারাগঞ্জের চিকলি নদীতে গোসল করতে নেমে বৃদ্ধের মৃত্যু জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল, মাগুরায় খেলার ফাঁকে পুকুরে ডুবে প্রাণ গেল দুই চাচাতো বোনের খেলতে গিয়ে পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু, কাহালুতে হৃদয়বিদারক ঘটনা বদলগাছীতে কলাপাতা কাটাকে কেন্দ্র করে সংঘর্ষের জেরে প্রাণ গেল বৃদ্ধের, আটক ২ জয়পুরহাটে ডিবির অভিযানে ৫৫১ বেতল যৌন উত্তেজক সিরাপ উদ্ধার,আটক ১ বাগমারা’য় পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে দুর্ঘটনা, ৬ পরীক্ষার্থীসহ আহত ৭ জামালপুরে পৃথক দুই মামলায় ১ জনের মৃত্যুদন্ড ও ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড চট্টগ্রামে শিশু আয়নী হত্যা মামলায় আসামি রুবেলের মৃত্যুদণ্ড

১২ থেকে ১৩ লাখ টাকা চুরির ঘটনা ঘটেছে।

রিপোর্টার: / ৫৫২ সময় আগে
পোস্ট হয়েছেঃ বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
১২ থেকে ১৩ লাখ টাকা চুরির ঘটনা ঘটেছে।
১২ থেকে ১৩ লাখ টাকা চুরির ঘটনা ঘটেছে।

725
গোবিন্দগঞ্জে ইউনিলিভারের ডিস্ট্রিবিউটর অফিসে দুর্ধর্ষ চুরির ঘটনা
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ইউনিলিভারের ডিস্ট্রিবিউটর মেসার্স এস এম ট্রেডার্সের অফিসে ১২ থেকে ১৩ লাখ টাকা চুরির ঘটনা ঘটেছে। রবিবার (২৮ ডিসেম্বর) ভোর সাড়ে ৪টা থেকে ৫টার মধ্যে পৌর শহরের ঢাকা-রংপুর মহাসড়ক সংলগ্ন দক্ষিণ বাসস্ট্যান্ড পান্তাপাড়া এলাকায় এ চুরির ঘটনা ঘটে।
অফিস কর্তৃপক্ষ জানান, রবিবার ভোরে কয়েকজন চোর মুখে মাস্ক পড়ে ভবনের পিছনের দেওয়াল ড্রিল মেশিন দিয়ে কেটে গোডাউনে প্রবেশ করে অফিসের দরজা ভেঙ্গে লকার এবং বিভিন্ন টেবিলের ড্রয়ার ভেঙ্গে ১২ থেকে ১৩ লাখ টাকা চুরি করে নিয়ে যায়। গতকাল ব্যাংক বন্ধ থাকার টাকাগুলো অফিসে রাখা হয়েছিল। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
মেসার্স এস এম ট্রেডার্সের সত্ত্বাধিকারী সৈয়দ আশরাফুল আলম মানিক বলেন, আজ সকালে ফোনে শুনলাম অফিসে দুর্ধর্ষ চুরি হয়েছে। দ্রুত অফিসে এসে দেখি গোডাউনের পিছনের দেওয়াল কাটা, ভিতরের দরজা ভাঙ্গা, লকার ও বিভিন্ন টেবিলের ড্রয়ার ভেঙ্গে ১২ থেকে ১৩ লাখ টাকা নিয়ে গেছে। এর আগেও এখানে চুরির ঘটনা ঘটছে। এমন অবস্থায় আমাদের পক্ষে ব্যবসা পরিচালনা করা দুষ্কর হয়ে পড়েছে। আমরা আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে এই চুরির ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে চোরদের গ্রেফতার ও ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তা চাই।
ম্যানেজার আপেল মিয়া বলেন, আমরা ৭০ থেকে ৮০ জন লোক এখানে কাজ করি। আজ আমাদের অফিসে বড় ধরনের চুরি হয়েছে। আমাদের আয়ের টাকায় সংসার চলে। এখন যদি প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে যায়, তাহলে আমাদের সবাইকে পথে বসতে হবে। আমাদের দাবি পুলিশ তদন্ত করে দ্রুত চোরদের গ্রেফতার করে টাকাগুলো উদ্ধার করুক।
গোবিন্দগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) পবিত্র কুমার বলেন, চুরির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

bdit.com.bd