• সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
  • Viral NewsBD | ভাইরাল নিউজ
শিরোনামঃ
কুমিল্লা সীমান্তে ৫২ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি তারাগঞ্জের চিকলি নদীতে গোসল করতে নেমে বৃদ্ধের মৃত্যু জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল, মাগুরায় খেলার ফাঁকে পুকুরে ডুবে প্রাণ গেল দুই চাচাতো বোনের খেলতে গিয়ে পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু, কাহালুতে হৃদয়বিদারক ঘটনা বদলগাছীতে কলাপাতা কাটাকে কেন্দ্র করে সংঘর্ষের জেরে প্রাণ গেল বৃদ্ধের, আটক ২ জয়পুরহাটে ডিবির অভিযানে ৫৫১ বেতল যৌন উত্তেজক সিরাপ উদ্ধার,আটক ১ বাগমারা’য় পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে দুর্ঘটনা, ৬ পরীক্ষার্থীসহ আহত ৭ জামালপুরে পৃথক দুই মামলায় ১ জনের মৃত্যুদন্ড ও ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড চট্টগ্রামে শিশু আয়নী হত্যা মামলায় আসামি রুবেলের মৃত্যুদণ্ড

তিন দিনের হিমেল হাওয়া ও ঘন কুয়াশায় বেড়েছে তীব্র শীত

পাঁচবিবি নিউজ / ৭৫৮ সময় আগে
পোস্ট হয়েছেঃ সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
তিন দিনের হিমেল হাওয়া ও ঘন কুয়াশায় বেড়েছে তীব্র শীত
তিন দিনের হিমেল হাওয়া ও ঘন কুয়াশায় বেড়েছে তীব্র শীত

987
পাঁচবিবি নিউজ স্টাফ রিপোটার:- টানা তিন দিন ধরে ঘন কুয়াশার সাথে তীব্র শীত জেঁকে বসেছে জয়পুরহাটের পাঁচবিবিতে। ঘন কুয়াশা, মেঘলা আকাশ, পশ্চিমের হিমেল হাওয়া আর কনকনে ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে উপজেলার জনজীবন। আজ সোমবার বেলা সাড়ে ১১ টার পর সূর্যের দেখা মিললেও হিমেল হাওয়ার কারণে সূর্যের তাপও কম।
সোমবার সকাল থেকে ঘন কুয়াশা ও মেঘে ঢেকে রয়েছে আকাশ। সকালে বৃষ্টির মতো কুয়াশা ঝরছে। শীতের তীব্রতাকে আরও বাড়িয়ে দিয়েছে পশ্চিমের হিমেল হাওয়া ও ঘন কুয়াশা । কুয়াশার কারণে সকালের দিকে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করছে। দূর্ভোগে পড়েছেন সাধারণ খেটে যাওয়া মানুষ। বেশি কষ্টে আছেন ছিন্নমুল ও বৃদ্ধ মানুষেরা। হিমেল বাতাস আর কনকনে ঠান্ডার কারণে বিপাকে পড়েছেন শ্রমজীবী ও সাধারণ মানুষজন। কুয়াশা আর হিমেল হাওয়া বাড়িয়ে দিচ্ছে শীতের প্রকোপকে। তারপরেও প্রয়োজনের তাগিদে বাড়ি থেকে বের হতে যাচ্ছে মানুষকে। শীতের কারণে ঠান্ডাজনিত শ্বাসকষ্ট, নিউমোনিয়া ও ডায়ারিয়ায় প্রকোপ বৃদ্ধি পেয়েছে। এদিকে শীত তীব্রতা বেড়ে যায় পাঁচবিবি বাজার ও রেলস্টেশনের ফুটপাত দোকানগুলোতে গরম কাপড় কিনতে ভিড় দেখা গেছে।
ব্যাটারি চালিত মিশুক অটোচালক রিফাত জানান, তিন দিন ধরে হিমেল হাওয়া ও ঘন কুয়াশার কারণে শীত অনেক বেশি। অটোর হ্যান্ডল ধরতে খুব কষ্ট হচ্ছে। তারপরেও জীবিকার তাগিদে গাড়ি নিয়ে বের হয়েছি। আমার অটো (মিশুক) খোলা গাড়ি তাই আমার ইনকাম একটু কম। শীতের সময় আমাদের মিশুক গাড়িতে মানুষ কম উঠতে চায়।
অটোভ্যান চালক দুলাল হোসেন বলেন,টানা তিন ধরে হিমেল হাওয়া ও ঘন কুয়াশায় শীত বাড়ছে। জীবিকার তাগিদে সকালে বাড়ি থেকে বের হয়েছি। কিন্ত বাতাসের কারণে ভ্যানে যাত্রী কম উঠছে। তাই আগের থেকে ইনকাম কমে গেছে।
পাঁচবিবি রেলস্টেশনের বরগাহাটি ফুটপাতে কাপড় বিক্রেতা ফেরদৌস বলেন,আমি এখানে তিন ধরে দোকান দিয়েছি। বেচাকেনা বেশ ভালো হচ্ছে। কিন্ত গতকাল রবিবার বাজারে মানুষের উপস্থিতি খুব ভালো ছিল তাই বেচাকেনা ভালো হয়েছিল। আজ সোমবার সকালে একটু বেচাকেনা হয়েছে। বেলা সাড়ে ১১ টায় সূর্য উঠার পর বেচাকেনা কমে গেছে। তবে শীত যতবেশি আমাদের বেচাকেনা ততবেশি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

bdit.com.bd