• শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
  • Viral NewsBD | ভাইরাল নিউজ
শিরোনামঃ
কুমিল্লা সীমান্তে ৫২ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি তারাগঞ্জের চিকলি নদীতে গোসল করতে নেমে বৃদ্ধের মৃত্যু জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল, মাগুরায় খেলার ফাঁকে পুকুরে ডুবে প্রাণ গেল দুই চাচাতো বোনের খেলতে গিয়ে পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু, কাহালুতে হৃদয়বিদারক ঘটনা বদলগাছীতে কলাপাতা কাটাকে কেন্দ্র করে সংঘর্ষের জেরে প্রাণ গেল বৃদ্ধের, আটক ২ জয়পুরহাটে ডিবির অভিযানে ৫৫১ বেতল যৌন উত্তেজক সিরাপ উদ্ধার,আটক ১ বাগমারা’য় পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে দুর্ঘটনা, ৬ পরীক্ষার্থীসহ আহত ৭ জামালপুরে পৃথক দুই মামলায় ১ জনের মৃত্যুদন্ড ও ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড চট্টগ্রামে শিশু আয়নী হত্যা মামলায় আসামি রুবেলের মৃত্যুদণ্ড

নওগাঁ জেলার পুলিশ সুপার মহোদয় পুলিশের ডিবি অফিস আকস্মিকভাবে পরিদর্শন করেন

আরিফ হোসেন / ৬৩২ সময় আগে
পোস্ট হয়েছেঃ সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
নওগাঁ জেলার পুলিশ সুপার মহোদয় পুলিশের ডিবি অফিস আকস্মিকভাবে পরিদর্শন করেন
নওগাঁ জেলার পুলিশ সুপার মহোদয় পুলিশের ডিবি অফিস আকস্মিকভাবে পরিদর্শন করেন

799
নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম মহোদয় নওগাঁ জেলা পুলিশের ডিবি (গোয়েন্দা শাখা) অফিস আকস্মিকভাবে পরিদর্শন করেন।
পরিদর্শনকালে পুলিশ সুপার মহোদয় ডিবি অফিসের সার্বিক কার্যক্রম, দাপ্তরিক শৃঙ্খলা, চলমান মামলার অগ্রগতি, গোয়েন্দা তৎপরতা এবং দায়িত্ব পালনের মানদণ্ড সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন। তিনি ডিবি পুলিশের পেশাদারিত্ব, নিষ্ঠা ও দায়িত্বশীলতার ওপর গুরুত্বারোপ করেন এবং মাদকবিরোধী অভিযানসহ অপরাধ দমনে গোয়েন্দা তথ্যভিত্তিক কার্যক্রম আরও জোরদার করার নির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে জনাব হাসিবুল্লাহ হাবিব, ইনচার্জ, ডিবি নওগাঁ উপস্থিত থেকে ডিবি শাখার চলমান কার্যক্রম, সাফল্য ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে পুলিশ সুপার মহোদয়কে অবহিত করেন।
পুলিশ সুপার মহোদয় ডিবি পুলিশের সকল সদস্যকে নিরপেক্ষতা, পেশাগত সততা ও জনবান্ধব আচরণ বজায় রেখে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন এবং জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় করতে ডিবি পুলিশের কার্যকর ও সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

bdit.com.bd