• শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
  • Viral NewsBD | ভাইরাল নিউজ
শিরোনামঃ
এসএসসি, পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে ‘A+ সংবর্ধনা কুমিল্লা সীমান্তে ৫২ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি তারাগঞ্জের চিকলি নদীতে গোসল করতে নেমে বৃদ্ধের মৃত্যু জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল, মাগুরায় খেলার ফাঁকে পুকুরে ডুবে প্রাণ গেল দুই চাচাতো বোনের খেলতে গিয়ে পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু, কাহালুতে হৃদয়বিদারক ঘটনা বদলগাছীতে কলাপাতা কাটাকে কেন্দ্র করে সংঘর্ষের জেরে প্রাণ গেল বৃদ্ধের, আটক ২ জয়পুরহাটে ডিবির অভিযানে ৫৫১ বেতল যৌন উত্তেজক সিরাপ উদ্ধার,আটক ১ বাগমারা’য় পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে দুর্ঘটনা, ৬ পরীক্ষার্থীসহ আহত ৭ জামালপুরে পৃথক দুই মামলায় ১ জনের মৃত্যুদন্ড ও ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড

শহীদ শরিফ হাদি হত্যার বিচারে মুরাদনগরে বিএনপির বিক্ষোভ

সাইফুল সরকার, মুরাদনগর / ৫২৪ সময় আগে
পোস্ট হয়েছেঃ শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
শহীদ শরিফ হাদি হত্যার বিচারে মুরাদনগরে বিএনপির বিক্ষোভ
শহীদ শরিফ হাদি হত্যার বিচারে মুরাদনগরে বিএনপির বিক্ষোভ

745

শহীদ শরিফ উসমান হাদি হত্যার বিচার এবং আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ে সংহতি জানিয়ে কুমিল্লার মুরাদনগরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থীর সমর্থনে শুক্রবার জুম্মার নামাজ শেষে এই কর্মসূচির আয়োজন করে মুরাদনগর উপজেলা বিএনপি।
মিছিলে নেতৃত্ব দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূঁইয়া, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ বাদশা এবং উপজেলা ছাত্রদলের সভাপতি খাইরুল ইসলাম। এছাড়াও উপজেলা বিএনপির সদস্য সোহেল আহমেদ বাবুসহ স্থানীয় অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এতে অংশ নেন।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, ন্যায়, সত্য ও মানবিকতার প্রশ্নে কোনো আপোষ করা হবে না। আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে যে বিপ্লবী জাগরণ তৈরি হয়েছে, তার অংশ হিসেবেই তারা রাজপথে নেমেছেন। অবিলম্বে শহীদ শরিফ উসমান হাদি হত্যার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

শহীদ শরিফ হাদি হত্যার বিচারে মুরাদনগরে বিএনপির বিক্ষোভ

শহীদ শরিফ হাদি হত্যার বিচারে মুরাদনগরে বিএনপির বিক্ষোভ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

bdit.com.bd