• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
  • Viral NewsBD | ভাইরাল নিউজ
শিরোনামঃ
এসএসসি, পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে ‘A+ সংবর্ধনা কুমিল্লা সীমান্তে ৫২ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি তারাগঞ্জের চিকলি নদীতে গোসল করতে নেমে বৃদ্ধের মৃত্যু জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল, মাগুরায় খেলার ফাঁকে পুকুরে ডুবে প্রাণ গেল দুই চাচাতো বোনের খেলতে গিয়ে পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু, কাহালুতে হৃদয়বিদারক ঘটনা বদলগাছীতে কলাপাতা কাটাকে কেন্দ্র করে সংঘর্ষের জেরে প্রাণ গেল বৃদ্ধের, আটক ২ জয়পুরহাটে ডিবির অভিযানে ৫৫১ বেতল যৌন উত্তেজক সিরাপ উদ্ধার,আটক ১ বাগমারা’য় পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে দুর্ঘটনা, ৬ পরীক্ষার্থীসহ আহত ৭ জামালপুরে পৃথক দুই মামলায় ১ জনের মৃত্যুদন্ড ও ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড

বগুড়া বড়গোলা মোড়ে হারানো ৭ লাখ টাকা উদ্ধার, মালিককে ফিরিয়ে দিল বগুড়া সদর থানা পুলিশ

রিপোর্টার: / ১৯৪ সময় আগে
পোস্ট হয়েছেঃ সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬

358
পুলিশ সূত্রে জানা যায়, গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার কৃষ্ণপুর ছয়ঘড়িয়া গ্রামের মোঃ আশরাফুল ইসলাম (৩৫) গত ১০ জানুয়ারি রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে বগুড়া সদর থানাধীন বড়গোলা শেখ মার্কেটের ‘রফিকুল বাংলা স্টোর’ থেকে মালামাল বিক্রির ৭ লাখ ২৭ হাজার টাকা গ্রহণ করেন। এর মধ্যে ৭ লাখ টাকা একটি লাল-সাদা রঙের শপিং ব্যাগে রেখে রাত আনুমানিক ৯টা ৪৫ মিনিটে বড়গোলা মোড়ের একটি দোকানে কেনাকাটা করতে যান।
কেনাকাটা শেষে রাত আনুমানিক ১০টা ১০ মিনিটে অসাবধানতাবশত বড়গোলা মোড়ের মিল্টন এন্টারপ্রাইজ দোকানের ক্যাশ টেবিলের ওপর ৭ লাখ টাকার ব্যাগটি রেখে দোকান থেকে বের হয়ে যান তিনি। পরে টাকা হারিয়ে যাওয়ার বিষয়টি বুঝতে পেরে তিনি বগুড়া সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ পাওয়ার পর এসআই (নিঃ) মোঃ মেহেদী হাসান সঙ্গীয় ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালান। পরবর্তীতে অভিযোগকারীর হারানো ৭ লাখ টাকার ব্যাগটি উদ্ধার করা হয়।
অফিসার ইনচার্জের নির্দেশক্রমে সাক্ষীদের উপস্থিতিতে জিন্মানামা মূলে উদ্ধারকৃত ৭ লাখ টাকা অভিযোগকারীর কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় মিল্টন এন্টারপ্রাইজের মালিক বা কোনো কর্মচারীর বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকায় বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সাধারণ ডায়েরিতে নথিভুক্ত করা হয়েছে।
পুলিশের দ্রুত ও মানবিক উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন অভিযোগকারী ও স্থানীয় ব্যবসায়ীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

bdit.com.bd