• মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
  • Viral NewsBD | ভাইরাল নিউজ
শিরোনামঃ
আসিরুল ইসলাম জয়পুরহাটে ডিবির অভিযানে ৫৫১ বেতল যৌন উত্তেজক সিরাপ উদ্ধার,আটক ১ বাগমারা’য় পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে দুর্ঘটনা, ৬ পরীক্ষার্থীসহ আহত ৭ জামালপুরে পৃথক দুই মামলায় ১ জনের মৃত্যুদন্ড ও ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড চট্টগ্রামে শিশু আয়নী হত্যা মামলায় আসামি রুবেলের মৃত্যুদণ্ড মাগুরার শ্রীপুরে শিশু রাজিয়া খাতুন ধর্ষণ ও হত্যা মামলায় একমাত্র আসামির মৃত্যুদণ্ড। জয়পুরহাটের ক্ষেতলালে বৈদ্যুতিক সুইচ মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু ধুনটে বিশেষ অভিযানে ৪৮টি অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ, জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস দিনাজপুরের ফুলবাড়িতে অটোরিকশা ছি,নতাইয়ের সময় সু,রিকাঘাতে নিহত প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলের কিশোরীদের স্বাস্থ্য সচেতনতায় বাংলাদেশ সেনাবাহিনীর ব্যতিক্রমী উদ্যোগ

ফটিকছড়িতে ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে দুই কৃষকের মৃত্যু

বিশেষ প্রতিনিধি চট্রগ্রাম / ১৬ সময় আগে
পোস্ট হয়েছেঃ রবিবার, ১৯ জুলাই, ২০২৬

18

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার পাইন্দং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড এলাকার ফটিকছড়ি বিলে ছিঁড়ে পড়া পল্লী বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই কৃষকের মৃত্যু হয়েছে।

রোববার (১৯ জুলাই) বিকেল তিনটার দিকে ধানের চারা রোপণের সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন ভূজপুর ইউনিয়নের মীরের খীল এলাকার মাহবুব আলমের ছেলে ইউনুস (৪৫) এবং একই এলাকার আবুল কাশেমের ছেলে হাশেম (৪৮)।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, বৈদ্যুতিক লাইনে হঠাৎ ত্রুটি দেখা দিলে একটি পল্লী বিদ্যুতের তার ছিঁড়ে ধানক্ষেতে পড়ে। ওই সময় ইউনুস ও হাশেম ধানের চারা রোপণ করছিলেন। বিদ্যুতায়িত তারের সংস্পর্শে এসে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।

খবর পেয়ে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে যান। নিহতদের স্বজনদের আহাজারিতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, ঘটনাস্থল ফটিকছড়ি থানার আওতাধীন। তিনি নিজে ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেবেন।

তবে ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে বলেন, দুর্ঘটনাটি ফটিকছড়ি থানা এলাকায় ঘটলেও নিহত দুজন ভূজপুর থানার বাসিন্দা। মরদেহ নিহতদের বাড়িতে নিয়ে আসা হয়েছে।তবে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংশ্লিষ্ট পল্লী বিদ্যুৎ সমিতির এক কর্মকর্তা বলেন, খবর পাওয়ার পরপরই টেকনিক্যাল টিম ঘটনাস্থলে গিয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে। কী কারণে তারটি ছিঁড়ে পড়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।
তদন্তে কোনো অবহেলা বা ত্রুটি পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ওই কর্মকর্তা আরও বলেন, বৈরী আবহাওয়ার সময় কোথাও ছিঁড়ে পড়া বিদ্যুতের তার দেখা গেলে সাধারণ মানুষকে তার কাছাকাছি না গিয়ে দ্রুত পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষকে জানাতে হবে।
এতে এ ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

bdit.com.bd