• বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
  • Viral NewsBD | ভাইরাল নিউজ
শিরোনামঃ
যারা সরকারে আসে তারা ছেলের-নাতির নামে রাস্তা তৈরি করে: মোকামতলায় নাছির উদ্দীন পাটোয়ারী ধামইরহাটে আট বছরের শিক্ষার্থীকে হত্যা ও ধর্ষণের উদ্দেশ্যে অপহরণের অভিযোগ সমিতিরহাটের প্রবাসীর ঘরে সন্ত্রাসী হামলা: ভাংচুর-লুটপাট সব সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ‘সবুজ বিদ্যালয়’ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর “সিএনজিতে যাত্রীবেশে ছিনতাই, ১৮ ঘণ্টার মধ্যেই মূল হোতাসহ দুইজন গ্রেপ্তার” বজ্রপাতের অভিশপ্ত সকাল: একসাথে দুনিয়া ছাড়লেন বাবা-ছেলে! উপজেলা চিলমারীতে বিনামূল্যে শাক-সবজি বীজ ও বনজ,ফলদ,ঔষধী গাছের চারা বিতরণ শিক্ষামন্ত্রীর পদত্যাগের এক দফা দাবি চট্টগ্রামের এইচএসসি পরীক্ষার্থীদের শাজাহানপুরের সাজাপুর বেলপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি ও প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ সম্প্রচার অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

উপজেলা চিলমারীতে বিনামূল্যে শাক-সবজি বীজ ও বনজ,ফলদ,ঔষধী গাছের চারা বিতরণ

রিপোর্টার: / ৭ সময় আগে
পোস্ট হয়েছেঃ বুধবার, ১৫ জুলাই, ২০২৬

13

আবুওবায়দুল হক খাজা চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ চিলমারী উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,এর আয়োজনে ২০২৫-২০২৬ অর্থ বছরের খারিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বৃক্ষরোপন কার্যক্রম ও গ্রীষ্মকালীন শাক-সবজির উপকরণ উপজেলা পরিষদ চত্বরে বিতরণ করা হয়েছে।
আজ বুধবার ১৫ জুলাই সকাল ১১টায় উপজেলায় কৃষি উপকরণ বিতরণের সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহমুদুল হাসান, কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায়, উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল বারী সরকার, জামায়াতের আমির নুরে আলম মুকুল, বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাহেব আলী, কৃষি প্রশাসনিক কর্মকর্তা সারোয়ার, মাঠ পর্যায়ের উপ কৃষি কর্মকর্তাগণ,সদস্য বদরুদ্দোজা বুলু(বি,এন,পি) ও সাংবাদিক বৃন্দ সহ কৃষকগন। জানা গেছে, কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে ৩৫০ জন কৃষক প্রত্যেকে ৫ প্রকার ফলদ,বনজ ও ঔষধি গাছের চারা, খুঁটি ও ২৫ কেজি জৈব সার এবং ৭৫০ জন কৃষক প্রত্যেকে ৭ প্রকারের ৩০০ গ্রাম গ্রীষ্মকালীন সবজি বীজ, ১৫ কেজি ডিএপি, ১৫ কেজি এমওপি বিতরণ করা হয়েছে।
কৃষি উপকরণ বিতরণে আমন্ত্রিত অতিথিবৃন্দ জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ুর ক্ষতিকর প্রভাব মোকাবিলায় দেশব্যাপী শুরু হয়েছে “বৃক্ষ রোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” স্লোগানে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচী। পরিবেশ রক্ষায় ৫ বছরের মধ্যে ২৫ কোটি গাছ লাগানোর এই মহতি উদ্যোগে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ সকল স্তরের মানুষকে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেওয়ার আহ্বান জানান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।
উপযুক্ত সময় বছরের জুন, জুলাই ও আগস্ট—এই তিন মাস গাছ লাগানোর জন্য সবচেয়ে উপযুক্ত সময়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

জুলাই 2026
বৃ শু
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
bdit.com.bd