• বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
  • Viral NewsBD | ভাইরাল নিউজ
শিরোনামঃ
যারা সরকারে আসে তারা ছেলের-নাতির নামে রাস্তা তৈরি করে: মোকামতলায় নাছির উদ্দীন পাটোয়ারী ধামইরহাটে আট বছরের শিক্ষার্থীকে হত্যা ও ধর্ষণের উদ্দেশ্যে অপহরণের অভিযোগ সমিতিরহাটের প্রবাসীর ঘরে সন্ত্রাসী হামলা: ভাংচুর-লুটপাট সব সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ‘সবুজ বিদ্যালয়’ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর “সিএনজিতে যাত্রীবেশে ছিনতাই, ১৮ ঘণ্টার মধ্যেই মূল হোতাসহ দুইজন গ্রেপ্তার” বজ্রপাতের অভিশপ্ত সকাল: একসাথে দুনিয়া ছাড়লেন বাবা-ছেলে! উপজেলা চিলমারীতে বিনামূল্যে শাক-সবজি বীজ ও বনজ,ফলদ,ঔষধী গাছের চারা বিতরণ শিক্ষামন্ত্রীর পদত্যাগের এক দফা দাবি চট্টগ্রামের এইচএসসি পরীক্ষার্থীদের শাজাহানপুরের সাজাপুর বেলপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি ও প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ সম্প্রচার অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

শাজাহানপুরের সাজাপুর বেলপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি ও প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ সম্প্রচার অনুষ্ঠিত

এস কে সাগর মির্জা, জেলা প্রতিনিধি বগুড়া: / ১৮ সময় আগে
পোস্ট হয়েছেঃ বুধবার, ১৫ জুলাই, ২০২৬

26

বগুড়ার শাজাহানপুর উপজেলার সাজাপুর বেলপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ প্রদান অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার এবং দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বুধবার (১৫ জুলাই) শাজাহানপুর জেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাইফুর রহমান। সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল লতিফ।

অনুষ্ঠানের শুরুতে মাননীয় প্রধানমন্ত্রীর আয়োজিত ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ প্রদান অনুষ্ঠান শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য বড় পর্দায় সরাসরি সম্প্রচার করা হয়। পরে দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) আশিক ইকবাল, বগুড়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল হাকিম মণ্ডল, সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন হারেজ, সহ-সভাপতি মোজাফফর রহমান, আড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি বাদশা আলম, মাঝিরা ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল আজাদ এবং আমরুল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক।

এছাড়াও উপস্থিত ছিলেন শফিকুল ইসলাম, মাসফিকুর রহমান, মশিউর রহমান রকি, আরমান মণ্ডল, দেলোয়ার হোসেন, কামরুজ্জামান রাজা, মোশাররফ হাসান, ফারুক হোসেন, বকুল, সাইদুর রহমান, আব্দুল হাকিম বুদ্ধি, বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশিদ, সহকারী শিক্ষক রুকসানা খাতুন, শাহিনুর খাতুন, পারভীন আক্তার, শাহ জালালসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, পরিবেশ রক্ষা ও শিক্ষার মানোন্নয়নে বৃক্ষরোপণ এবং প্রাথমিক শিক্ষাকে আরও সমৃদ্ধ করতে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে উপস্থিত সবাইকে পরিবেশ সংরক্ষণে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানানো হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

জুলাই 2026
বৃ শু
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
bdit.com.bd