• রবিবার, ১২ জুলাই ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
  • Viral NewsBD | ভাইরাল নিউজ
শিরোনামঃ
বাউফলে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বিয়ের আড়াই মাসের মাথায় মর্মান্তিক ঘটনা গণভোটের রায় বাস্তবায়নে সরকারকে বাধ্য করার রংপুরে শফিকুর রহমানের হুঁশিয়ারি দিনাজপুর সীমান্তে ৪ জনকে পুশ ইনের চেষ্টা চট্টগ্রামে বন্যাদুর্গত ও পানিবন্দি মানুষের পাশে বাংলাদেশ নৌবাহিনী টানা ভারী বৃষ্টিতে টেকনাফে পাহাড় থেকে পড়ে আহত মা হাতি, চিকিৎসায় প্রস্তুত বন বিভাগ সাঘাটায় ৪৯ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার-১ নামাজ পড়তে যাওয়ার পথে অটোরিকশার ধাক্কায় গনিতের শিক্ষক নিহত টাকার জন্য কেন মেয়ের বিয়ে হবে না শাহিন তুমি জবাব দাও উপকূলের পর এবার পাহাড়ে মহাবিপর্যয়: বন্যা ও পাহাড় ধসে স্তব্ধ তিন পার্বত্য জেলার জীবনযাত্রা, অন্তত ১৫টি উপজেলায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন ফরিদপুরে ১০৪ তম আন্তর্জাতিক সমবায় দিবস পালিত, সম্মাননা ও গাছের চারা বিতরণ

দিনাজপুর সীমান্তে ৪ জনকে পুশ ইনের চেষ্টা

হিলি, হাকিমপুর, উপজেলা প্রতিনিধি / ২৬ সময় আগে
পোস্ট হয়েছেঃ শনিবার, ১১ জুলাই, ২০২৬

40

দিনাজপুর সীমান্তে ৪ জনকে পুশ ইনের চেষ্টা

হিলি, হাকিমপুর, উপজেলা প্রতিনিধি

দিনাজপুর প্রতিবেদকঃ দিনাজপুরের সদর উপজেলার দাইনুর সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় এক নারীসহ চার বাংলাদেশি নাগরিককে বিজিবির বাধায় শূন্যরেখায় আটকে দেওয়া হয়েছে। এ ঘটনায় পতাকা বৈঠকের আহ্বান জানালেও এখন পর্যন্ত ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।

বিজিবি জানায়, শনিবার (১১ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে সদর উপজেলার কমলপুর ইউনিয়নের আকিরাপুর দাইনুর সীমান্তের ৩১৫ নম্বর মেইন পিলারের কাছ দিয়ে এক নারীসহ চারজন বাংলাদেশে প্রবেশের চেষ্টা করেন। এ সময় বিজিবি সদস্যরা বিষয়টি দেখতে পেয়ে তাদের বাধা দেন। পরে তারা বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে পারেননি।বর্তমানে চারজনকে দাইনুর বিওপির শূন্যরেখায় রাখা হয়েছে। তাদের মধ্যে একজন নারী ও তিনজন পুরুষ রয়েছেন। পুরুষদের একজন প্রতিবন্ধী বলে জানিয়েছে বিজিবি।

বিজিবির তথ্য মতে, আটক চারজনই বাংলাদেশি নাগরিক। তারা হলেন খুলনা সদর উপজেলার দৌলতপুর কারিকরপাড়া এলাকার মাসুদ মোল্লার ছেলে বাবুল মোল্লা (৫০), তার স্ত্রী মোছা. সুখী মোল্লা (৩৫), তাদের ছেলে মোহাম্মদ জিহাদ মোল্লা (১৫) এবং নড়াইল জেলার কালিয়া উপজেলার পাঁচকামনে গ্রামের মৃত তোরাব মোল্লার ছেলে গণি মোল্লা (৩৫)।বিজিবির একটি সূত্র জানায়, প্রায় দুই বছর আগে কাজের সন্ধানে এই চারজন ভারতে গিয়েছিলেন। তাদের মধ্যে একই পরিবারের তিনজন এবং অন্য পরিবারের একজন ছিলেন। পরে দেশে ফেরার সময় ভারতীয় পুলিশের হাতে তারা আটক হন এবং সেখানে প্রায় দুই মাস কারাভোগ করেন।ফুলবাড়ী ২৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, চারজনকে ফেরত নেওয়ার বিষয়ে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের জন্য পত্র পাঠানো হয়েছে। বিএসএফের সাড়া পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

জুলাই 2026
বৃ শু
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
bdit.com.bd