• রবিবার, ১২ জুলাই ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
  • Viral NewsBD | ভাইরাল নিউজ
শিরোনামঃ
বাউফলে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বিয়ের আড়াই মাসের মাথায় মর্মান্তিক ঘটনা গণভোটের রায় বাস্তবায়নে সরকারকে বাধ্য করার রংপুরে শফিকুর রহমানের হুঁশিয়ারি দিনাজপুর সীমান্তে ৪ জনকে পুশ ইনের চেষ্টা চট্টগ্রামে বন্যাদুর্গত ও পানিবন্দি মানুষের পাশে বাংলাদেশ নৌবাহিনী টানা ভারী বৃষ্টিতে টেকনাফে পাহাড় থেকে পড়ে আহত মা হাতি, চিকিৎসায় প্রস্তুত বন বিভাগ সাঘাটায় ৪৯ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার-১ নামাজ পড়তে যাওয়ার পথে অটোরিকশার ধাক্কায় গনিতের শিক্ষক নিহত টাকার জন্য কেন মেয়ের বিয়ে হবে না শাহিন তুমি জবাব দাও উপকূলের পর এবার পাহাড়ে মহাবিপর্যয়: বন্যা ও পাহাড় ধসে স্তব্ধ তিন পার্বত্য জেলার জীবনযাত্রা, অন্তত ১৫টি উপজেলায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন ফরিদপুরে ১০৪ তম আন্তর্জাতিক সমবায় দিবস পালিত, সম্মাননা ও গাছের চারা বিতরণ

পাহাড়ি ঢলে রাঙ্গুনিয়া–বান্দরবান সড়কের নাপিতপুকুরিয়া বেইলী ব্রিজ ধসে যোগাযোগ বিচ্ছিন্ন, চরম দুর্ভোগে হাজারো মানুষ

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) : মোঃ মিজানুর রহমান / ২২ সময় আগে
পোস্ট হয়েছেঃ শনিবার, ১১ জুলাই, ২০২৬

32

টানা কয়েকদিনের ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের প্রবল স্রোতে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নাপিতপুকুরিয়া শিলক খালের ব্রিজঘাট এলাকায় ভয়াবহ ভাঙনের ঘটনা ঘটেছে।

প্রবল স্রোতের তোড়ে রাঙ্গুনিয়া–বান্দরবান এবং রাঙ্গামাটি–বান্দরবান সড়কের গুরুত্বপূর্ণ বেইলী ব্রিজের দক্ষিণ পাশের পিলার ও সংযোগ সড়ক ধসে পড়ায় বান্দরবানসহ দক্ষিণ রাঙ্গুনিয়ার সঙ্গে সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। একই সঙ্গে মাটি ধসে কয়েকটি বিদ্যুৎ খুঁটি পানিতে তলিয়ে যাওয়ায় পুরো এলাকায় বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (১১ জুলাই) ভোর প্রায় ৪টার দিকে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের তীব্র স্রোতের কারণে শিলক খালের দক্ষিণ পাশের সংযোগ সড়ক এবং ব্রিজের একটি অংশ হঠাৎ ধসে যায়। মুহূর্তের মধ্যেই এই গুরুত্বপূর্ণ সড়ক যোগাযোগ বন্ধ হয়ে পড়ে, ফলে হাজারো মানুষ চরম দুর্ভোগে পড়েন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বিচ্ছিন্ন হয়ে যাওয়া সেতুর পূর্ব পাশে অবস্থিত নাপিতপুকুরিয়া–দুধপুকুরিয়া রাবার ড্যাম প্রকল্পের বেড়িবাঁধও পাহাড়ি ঢলের তীব্র স্রোতে ভেঙে বিলীন হয়ে গেছে। এতে খালের পানির প্রবাহ আরও ভয়াবহ আকার ধারণ করে এবং আশপাশের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। দীর্ঘদিন ধরে দক্ষিণ রাঙ্গুনিয়ার মানুষের যাতায়াতের অন্যতম প্রধান মাধ্যম ছিল এই সেতু। সেতুটি ক্ষতিগ্রস্ত হওয়ায় পদুয়া ইউনিয়নের বিশাল জনপদ কার্যত রাঙ্গুনিয়া উপজেলা সদর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

এদিকে প্রবল ভাঙনের কারণে সেতুর দক্ষিণ পাশে থাকা কয়েকটি দোকান, বসতঘর এবং সড়কের অংশও নদীগর্ভে বিলীন হওয়ার ঝুঁকিতে রয়েছে। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত কার্যকর ব্যবস্থা না নেওয়া হলে অল্প সময়ের মধ্যেই আরও বিস্তীর্ণ এলাকা নদীগর্ভে চলে যেতে পারে।

স্থানীয় এক ব্যাক্তি জানান, অতিরিক্ত ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে দুধপুকুরিয়া রাবার ড্যামের বেড়িবাঁধ ভেঙে যাওয়ার পর নদীর পানির প্রবল স্রোত সরাসরি ব্রিজের দক্ষিণ অংশে আঘাত হানে। এতে বেইলী ব্রিজের পিলার ও সংযোগ সড়ক ধসে পড়ে এবং বান্দরবান, রাঙ্গামাটি ও দক্ষিণ রাঙ্গুনিয়ার সঙ্গে সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়।

স্থানীয় বাসিন্দারা জানান, বন্যার পানিতে অনেক মানুষের ঘরবাড়ি ভেঙে যাচ্ছে এবং শত শত পরিবার এখনো ঝুঁকির মধ্যে রয়েছে। পাহাড়ি ঢলের তীব্র স্রোতে শিলক খালের দুই তীরের আউশ ধান, শাকসবজি, কৃষিজমি, বসতভিটা এবং গৃহপালিত পশুর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অনেক পরিবার তাদের সহায়-সম্বল হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন।

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের ফলে শিলক খাল প্রায় ২০ থেকে ৩০ ফুট গভীর হয়ে গেছে, যা বর্তমান ভয়াবহ ভাঙনের অন্যতম কারণ। যদিও বর্তমানে সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরীর নির্দেশে বালু উত্তোলন বন্ধ রয়েছে, তবে স্থানীয়দের মতে, বিগত কয়েক বছরে ব্যাপক বালু উত্তোলনের কারণে খালের স্বাভাবিক ভারসাম্য নষ্ট হয়েছে। পাশাপাশি রাবার ড্যামের বেড়িবাঁধ যথেষ্ট মজবুত না থাকায় পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে।

স্থানীয়রা দ্রুত ক্ষতিগ্রস্ত সড়ক ও সেতু পুনর্নির্মাণ, স্থায়ীভাবে নদীভাঙন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন এবং পর্যাপ্ত সরকারি সহায়তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। তাদের ভাষ্য, দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করলে এই জনপদের জীবন, সম্পদ ও যোগাযোগ ব্যবস্থা আরও বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়বে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

জুলাই 2026
বৃ শু
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
bdit.com.bd