
৩৯ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় তীব্র জলযট সৃষ্ট হয়েছে।
আজো ভারী বৃষ্টিপাতের ফলে বন্দর ইপিজেড পতেঙ্গা এলাকার বাসিন্দারা তীব্র জলযট ও পানি বন্দী অবস্থায় আছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
এদিকে চট্টগ্রামে রেকর্ড বৃষ্টিপাতের
কারণে পাহাড় ধসের আশঙ্কায় জেলা প্রশাসনের সচেতনতা মূলক মাইকিং- অভিযান অব্যাহত রেখেছে বলে জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া জানান।
ইপিজেড থানাধীন ব্যাংক কলোনি রোড) বন্দর কর্তৃপক্ষ কর্তৃক সংস্কাক করা হয় ৭/৮ বছর পর ও কোন কাজ এখনো করিনি বলে ভুক্তভোগিরা জানিয়েছেন।
এছাড়া চসিক কর্তৃক ড্রেন ও নালার পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ ও ঠিক মত না করায় পানি নিষ্কাশনের ব্যবস্থা অনেকটাই নাজুক অবস্থা।
অন্যান্য এলাকায় ও ড্রেন দিয়ে পানি না যেতে পারার কারণে উচু রাস্তা গুলোতেও পানি জমে জনদূর্ভোগের সৃষ্টি হয়েছে বলে ভুক্তভোগী পরিবারের সদস্য মুনতাসির মামুন জানান।
এছাড়া শাহেদ বলেছেন, বন্দর টিলা এলাকায় নিচু অংশে বৃষ্টির পানি ও নদীর জোয়ারের পানিতে জলাবদ্ধতা তীব্রতা বৃদ্ধি পায়। সবাই কে সচেতন হবার বিশেষ অনুরোধ চসিক ও জেলা প্রশাসক টিম এবং স্থানীয় বিএনপি নেতৃবৃন্দের পক্ষ থেকে।