• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
  • Viral NewsBD | ভাইরাল নিউজ
শিরোনামঃ
কুমিল্লা সীমান্তে ৫২ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি তারাগঞ্জের চিকলি নদীতে গোসল করতে নেমে বৃদ্ধের মৃত্যু জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল, মাগুরায় খেলার ফাঁকে পুকুরে ডুবে প্রাণ গেল দুই চাচাতো বোনের খেলতে গিয়ে পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু, কাহালুতে হৃদয়বিদারক ঘটনা বদলগাছীতে কলাপাতা কাটাকে কেন্দ্র করে সংঘর্ষের জেরে প্রাণ গেল বৃদ্ধের, আটক ২ জয়পুরহাটে ডিবির অভিযানে ৫৫১ বেতল যৌন উত্তেজক সিরাপ উদ্ধার,আটক ১ বাগমারা’য় পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে দুর্ঘটনা, ৬ পরীক্ষার্থীসহ আহত ৭ জামালপুরে পৃথক দুই মামলায় ১ জনের মৃত্যুদন্ড ও ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড চট্টগ্রামে শিশু আয়নী হত্যা মামলায় আসামি রুবেলের মৃত্যুদণ্ড

পত্নীতলা উপজেলার থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ৪০ পিস অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ তিনজন মাদক কারবারিকে আটক করা হয়েছে।

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি / ৭২ সময় আগে
পোস্ট হয়েছেঃ বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
পত্নীতলায় ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ৩ জন মাদক কারবারি আটক

104

পত্নীতলা উপজেলার থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ৪০ পিস অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ তিনজন মাদক কারবারিকে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, ৭ জুলাই ২০২৬ মঙ্গলবার রাত ১১ টায় পুলিশ সুপারের নির্দেশনায় পরিচালিত অভিযানে পত্নীতলা উপজেলার আকবরপুর ইউনিয়নের রাউতারা গ্রাম থেকে ৩ জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে মোট ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়। আসামিরা হলেন, ১। মোঃ কায়ুম (৫৬), পিতা-মোঃ খলিল, ২। মোঃ জাহাঙ্গীর বাবু (৫১), পিতা- মৃত আশরাফুল ইসলাম, ৩। মোঃ মমিনুর রহমান ওরফে মমিন পাগলু (৩০), পিতা- মোঃ মিন্টু রহমান। সর্ব গ্রাম রাউতারা, থানা- পত্নীতলা জেলা- নওগাঁ।

পত্নীতলা থানার ইনচার্জ মোঃ নিয়ামুল হক জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পত্নীতলা থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলার পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

পত্নীতলা থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে।সমাজকে মাদক মুক্ত করতে পুলিশের পাশাপাশি সাধারণ জনগণের সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাদক ব্যবসায়ী ও সেবনকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে পুলিশ সর্বদা কঠোর অবস্থানে রয়েছে।

স্থানীয় গ্রামবাসীরা বলেন, আটককৃত আসামিরা প্রায় মাদকদ্রব্য সাথে জড়িত থাকার অভিযোগ পাওয়া যায়। পুলিশের এ রকম অভিযান কে স্বাগত জানায়। পুলিশের বিশেষ তৎপরতায় সমাজে মাদক ব্যবসায়ী ও মাদক গ্রহণকারীরা অনেকাংশেই কমে যাবে বলে মনে করছেন তারা।

সচেতন মহলের মতে, এলাকার সচেতন নাগরিকরা পুলিশের এ ধরনের অভিযান কঠোর হাতে দমন করার পাশাপাশি সাধারণ জনগণের সহযোগিতা একান্ত প্রয়োজন। তাই নিয়মিত অভিযান জনসচেতনা বৃদ্ধিএবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে সমাজকে নিরাপদ রাখা সম্ভব । পাশাপাশি অভিভাবকদেরও সন্তানের প্রতি আরও সচেতন ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

bdit.com.bd