• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
  • Viral NewsBD | ভাইরাল নিউজ
শিরোনামঃ
কুমিল্লা সীমান্তে ৫২ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি তারাগঞ্জের চিকলি নদীতে গোসল করতে নেমে বৃদ্ধের মৃত্যু জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল, মাগুরায় খেলার ফাঁকে পুকুরে ডুবে প্রাণ গেল দুই চাচাতো বোনের খেলতে গিয়ে পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু, কাহালুতে হৃদয়বিদারক ঘটনা বদলগাছীতে কলাপাতা কাটাকে কেন্দ্র করে সংঘর্ষের জেরে প্রাণ গেল বৃদ্ধের, আটক ২ জয়পুরহাটে ডিবির অভিযানে ৫৫১ বেতল যৌন উত্তেজক সিরাপ উদ্ধার,আটক ১ বাগমারা’য় পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে দুর্ঘটনা, ৬ পরীক্ষার্থীসহ আহত ৭ জামালপুরে পৃথক দুই মামলায় ১ জনের মৃত্যুদন্ড ও ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড চট্টগ্রামে শিশু আয়নী হত্যা মামলায় আসামি রুবেলের মৃত্যুদণ্ড

কুমিল্লা সীমান্তে ৫২ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি

জিএম মাকছুদুর রহমান, কুমিল্লা জেলা প্রতিনিধি: / ১ সময় আগে
পোস্ট হয়েছেঃ মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

2

কুমিল্লা সীমান্তে পরিচালিত বিভিন্ন অভিযানে উদ্ধার হওয়া বিপুল পরিমাণ মাদকদ্রব্য আনুষ্ঠানিকভাবে ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সঙ্গে সরাইল রিজিয়নের আওতাধীন সীমান্ত এলাকায় গত দুই মাসে অন্তত ২৫টি ‘পুশইন’ প্রচেষ্টা রুখে দেওয়ার কথা জানিয়েছে সংস্থাটি। ​মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে কুমিল্লার কোটবাড়িতে অবস্থিত বিজিবির ১০ ব্যাটালিয়নের সদর দপ্তর প্রাঙ্গণে আয়োজিত এ মাদক ধ্বংস কার্যক্রমের উদ্বোধন করেন সরাইল রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী। ​বিজিবি সূত্রের তথ্যমতে, কুমিল্লা ১০ বিজিবি ও সুলতানপুর ৬০ বিজিবি গত তিন থেকে চার বছরে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে আনুমানিক ৫১ কোটি ৮৩ লাখ ৮৪ হাজার ১২৫ টাকা বাজারমূল্যের এসব মাদকের চালান জব্দ করে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে উদ্ধারকৃত এ বিশাল মাদকের চালান ধ্বংস করা হয়।​অনুষ্ঠান শেষে ব্রিফিংয়ে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী বলেন, সরাইল রিজিয়নের আওতাধীন প্রায় ১ হাজার ২০০ কিলোমিটার সীমান্তে কঠোর নজরদারি জোরদার করা হয়েছে। ফলে গত দুই মাসে অন্তত ২৫টি অনুপ্রবেশের চেষ্টা (পুশইন) নস্যাৎ করা সম্ভব হয়েছে। তিনি জানান, সম্প্রতি কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শালদা নদী সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে চারজনকে আটক করে ফেরত পাঠানো হয়। ​তিনি আরও উল্লেখ করেন, মাদকের চালান, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ বন্ধে সীমান্তজুড়ে বিজিবির সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন। নিরাপত্তা আরও জোরদার করতে আধুনিক প্রযুক্তির অংশ হিসেবে সিসিটিভি ক্যামেরা ও ড্রোন ব্যবহার বাড়ানো হয়েছে। একই সাথে সীমান্ত টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে, যাতে যেকোনো ধরনের সীমান্ত অপরাধ কার্যকরভাবে দমন করা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

bdit.com.bd