• শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
  • Viral NewsBD | ভাইরাল নিউজ
শিরোনামঃ
কুমিল্লা সীমান্তে ৫২ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি তারাগঞ্জের চিকলি নদীতে গোসল করতে নেমে বৃদ্ধের মৃত্যু জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল, মাগুরায় খেলার ফাঁকে পুকুরে ডুবে প্রাণ গেল দুই চাচাতো বোনের খেলতে গিয়ে পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু, কাহালুতে হৃদয়বিদারক ঘটনা বদলগাছীতে কলাপাতা কাটাকে কেন্দ্র করে সংঘর্ষের জেরে প্রাণ গেল বৃদ্ধের, আটক ২ জয়পুরহাটে ডিবির অভিযানে ৫৫১ বেতল যৌন উত্তেজক সিরাপ উদ্ধার,আটক ১ বাগমারা’য় পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে দুর্ঘটনা, ৬ পরীক্ষার্থীসহ আহত ৭ জামালপুরে পৃথক দুই মামলায় ১ জনের মৃত্যুদন্ড ও ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড চট্টগ্রামে শিশু আয়নী হত্যা মামলায় আসামি রুবেলের মৃত্যুদণ্ড

শিক্ষামন্ত্রীর পদত্যাগের এক দফা দাবি চট্টগ্রামের এইচএসসি পরীক্ষার্থীদের

মোঃ সৈয়দ মিয়া চট্টগ্রাম ব্যুরো / ৪৪ সময় আগে
পোস্ট হয়েছেঃ বুধবার, ১৫ জুলাই, ২০২৬

74

 
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে চট্টগ্রামে টানা দ্বিতীয় দিনের মতো সড়কে নেমেছেন এইচএসসি পরীক্ষার্থীরা। বুধবার (১৫ জুলাই) দুপুর আড়াইটার দিকে নগরের ২ নম্বর গেট এলাকায় তারা বিক্ষোভ কর্মসূচি শুরু করেন।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, মঙ্গলবার তারা ছয় দফা দাবিতে আন্দোলন করলেও সেসব দাবি পূরণ হয়নি। বরং ঢাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ তুলে তারা এবার এক দফা দাবিতে কর্মসূচি পালন করছেন। তাদের একমাত্র দাবি, শিক্ষামন্ত্রীর পদত্যাগ। দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।

সরেজমিনে দেখা যায়, বেলা পৌনে তিনটার দিকে শিক্ষার্থীরা ২ নম্বর গেট মোড় এলাকায় সড়কের মাঝখানে অবস্থান নেন। যদিও তারা পুরো সড়ক অবরোধ করেননি, তবুও কর্মসূচির কারণে যান চলাচলে কিছুটা বিঘ্ন ঘটে। এ সময় তারা “তুমি কে, আমি কে, ফার্মের মুরগি”, “কে বলেছে, শিক্ষামন্ত্রী” এবং “উই ওয়ান্ট জাস্টিস”সহ বিভিন্ন স্লোগান দেন।

চট্টগ্রাম সিটি কলেজের এইচএসসি পরীক্ষার্থী মোহাম্মদ ওয়ালিদ চৌধুরী বলেন, শান্তিপূর্ণভাবে ছয় দফা দাবি জানানো হলেও তা আমলে নেওয়া হয়নি। তাই এখন তাদের একমাত্র দাবি শিক্ষামন্ত্রীর পদত্যাগ।

এর আগে মঙ্গলবার সকাল ১১টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত দুই দফায় প্রায় সাড়ে চার ঘণ্টা চট্টগ্রামে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পরীক্ষার্থীরা। একপর্যায়ে তারা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের একটি গেট খুলে সড়কে ফেলে দেন, যার ফলে এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে সন্ধ্যায় তারা কর্মসূচি প্রত্যাহার করেন।

চট্টগ্রাম শিক্ষা বোর্ড জানিয়েছে, শিক্ষার্থীদের উত্থাপিত দাবিগুলো শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

bdit.com.bd