• শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
  • Viral NewsBD | ভাইরাল নিউজ
শিরোনামঃ
কুমিল্লা সীমান্তে ৫২ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি তারাগঞ্জের চিকলি নদীতে গোসল করতে নেমে বৃদ্ধের মৃত্যু জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল, মাগুরায় খেলার ফাঁকে পুকুরে ডুবে প্রাণ গেল দুই চাচাতো বোনের খেলতে গিয়ে পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু, কাহালুতে হৃদয়বিদারক ঘটনা বদলগাছীতে কলাপাতা কাটাকে কেন্দ্র করে সংঘর্ষের জেরে প্রাণ গেল বৃদ্ধের, আটক ২ জয়পুরহাটে ডিবির অভিযানে ৫৫১ বেতল যৌন উত্তেজক সিরাপ উদ্ধার,আটক ১ বাগমারা’য় পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে দুর্ঘটনা, ৬ পরীক্ষার্থীসহ আহত ৭ জামালপুরে পৃথক দুই মামলায় ১ জনের মৃত্যুদন্ড ও ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড চট্টগ্রামে শিশু আয়নী হত্যা মামলায় আসামি রুবেলের মৃত্যুদণ্ড

নামাজ পড়তে যাওয়ার পথে অটোরিকশার ধাক্কায় গনিতের শিক্ষক নিহত

ইঞ্জি খান মোঃ নওতাজ বাউফল প্রতিনিধি / ৫৬ সময় আগে
পোস্ট হয়েছেঃ শনিবার, ১১ জুলাই, ২০২৬

92

পটুয়াখালীর বাউফলে নামাজ পড়তে যাওয়ার পথে অটোরিকশার ধাক্কায় মো. মুসা (৪৮) নামে এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সূর্যমনি ইউনিয়নের নুরাইনপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মো. মুসা সূর্যমনি ইউনিয়নের নুরাইনপুর গ্রামের ইউনুস মিয়ার ছেলে। তিনি নূরাইনপুর অগ্রণী বিদ্যাপীঠ মাধ্যমিক বিদ্যালয়ের গণিতের শিক্ষক ছিলেন।

স্থানীয়রা জানিয়েছেন, নিজ বাসা থেকে মসজিদে এশার নামাজ আদায় করতে যাচ্ছিলেন মুসা। এ সময় অটোরিকশার ধাক্কায় তিনি আহত হন। স্থানীয়রা বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন তাকে।

বাউফল থানার ওসি সিরাজুল ইসলামের ভাষ্য, বিষয়টি সম্পর্কে খোঁজখবর নিয়ে পরে জানাব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

bdit.com.bd