• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
  • Viral NewsBD | ভাইরাল নিউজ
শিরোনামঃ
তারাগঞ্জের চিকলি নদীতে গোসল করতে নেমে বৃদ্ধের মৃত্যু জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল, মাগুরায় খেলার ফাঁকে পুকুরে ডুবে প্রাণ গেল দুই চাচাতো বোনের খেলতে গিয়ে পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু, কাহালুতে হৃদয়বিদারক ঘটনা বদলগাছীতে কলাপাতা কাটাকে কেন্দ্র করে সংঘর্ষের জেরে প্রাণ গেল বৃদ্ধের, আটক ২ জয়পুরহাটে ডিবির অভিযানে ৫৫১ বেতল যৌন উত্তেজক সিরাপ উদ্ধার,আটক ১ বাগমারা’য় পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে দুর্ঘটনা, ৬ পরীক্ষার্থীসহ আহত ৭ জামালপুরে পৃথক দুই মামলায় ১ জনের মৃত্যুদন্ড ও ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড চট্টগ্রামে শিশু আয়নী হত্যা মামলায় আসামি রুবেলের মৃত্যুদণ্ড মাগুরার শ্রীপুরে শিশু রাজিয়া খাতুন ধর্ষণ ও হত্যা মামলায় একমাত্র আসামির মৃত্যুদণ্ড।

কেন বাবুটাকে নষ্ট করে ফেলতে চাইছেন?

রিপোর্টার: / ৫৫০ সময় আগে
পোস্ট হয়েছেঃ শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬

755

আজকে চেম্বারে একজন হাজবান্ড ওয়াইফ এসেছিলেন।

মহিলার বয়স ২২ বছর এবং এক ছেলে সন্তানের মা।বাচ্চাটার বয়স ২ বছর।

রুগির অভিযোগ –

অনাকাঙ্ক্ষিত ভাবে উনার পেটে আরেকটা বাচ্চা চলে এসেছে।পেটের বাবুটার বয়স ২ মাস।উনি পেটের বাচ্চাটি রাখতে চান না (Abortion করাবেন)।তাই কি ঔষধ খেয়ে বাচ্চা নষ্ট করে ফেলবেন।সেই পরামর্শ নেবার জন্য এসেছেন।

জিজ্ঞেস করলাম কেন বাবুটাকে নষ্ট করে ফেলতে চাইছেন?

রুগি উত্তরে বললেন – আর্থিক ভাবে অভাব অনটনে আছি এবং শরীর অনেক দুর্বল লাগে।

বললাম – আমি আমার ৬ বছরের চিকিৎসা পেশায় একটা বাচ্চাও নষ্ট করার পরামর্শ কাউকে দেই নাই।তাই আপনাদের কেও দিতে পারলাম না।

রুগি জিজ্ঞেস করলেন – কেন পারবেন না?আমরা ত ভিজিট দিয়েই পরামর্শ নিচ্ছি।

অতপর- রুগিকে কাউন্সেলিং আরম্ভ করলাম।

বললাম- দেখুন,হক দুই ধরনের।

১।হাক্কুল্লাহ- আল্লাহর হক (নামাজ,রোজা,হজ,যাকাত ইত্যাদি)

২। হাক্কুল ইবাদ -বান্দার হক তথা মানুষের হক।

ধরুন,আপনি নামাজ,রোজা কিছুই করলেন না।আল্লাহ চাইলে দয়াপরবশ হয়ে কিয়ামতের দিন আপনাকে কোন ভালো কাজের উছিলায় ক্ষমা করে দিতে পারেন।এটা হাক্কুল্লাহ বা আল্লাহর হক।

কিন্তু আপনার পেটে যে বাচ্চাটা বড় হচ্ছে,সে কিন্তু আপনার শরীর থেকে খাবার গ্রহণ করছে।

ওর রিজিক অলরেডি শুরু হয়ে গেছে এবং এই রিজিক টা হচ্ছে হাক্কুল ইবাদ (মানুষের হক)।

এখন আমি ডাক্তার হয়ে যদি এই বাচ্চাটা নষ্ট করার পরামর্শ দেই।

কিয়ামতের দিন এই বাচ্চাটা আমার এবং আপনার বিরুদ্ধে সাক্ষ্য দেবে এবং আল্লাহর কাছে বিচার চাইবে কেন আমি,আপনি এই বাচ্চার রিজিক নস্ট করলাম।

সেদিন আমি,আপনি কি উত্তর দিব?

আল্লাহর হক আল্লাহ চাইলে মাফ করে দিতে পারেন কিন্তু বান্দার হক বান্দা না মাফ করলে স্বয়ং আল্লাহ তায়ালা মাফ করতে পারবে না।

সেদিন আমার নামাজ,রোজা,হজ ও যাকাত কোনো কিছুই কাজেই আসবেনা।

আমি ত প্রান দিতে পারবো না।তাহলে নিব কেন?

আর অভাব অনটনের কথা বলছেন?

ও যেদিন দুনিয়ায় আসবে।সেদিন দুনিয়াতে টিকে থাকার সব ব্যবস্থা আল্লাহ করে দিবেন।

মুখ যিনি দেন,আহার তিনিই দেন।আমি বা আপনি জাস্ট উছিলা মাত্র।

মহিলার হাজবান্ড নির্বিকার।

কিন্তু মহিলা নাছোড়বান্দা।একটাই কথা উনি বাচ্চা রাখবেন না।

এও বল্লাম- আপনার বাচ্চা যত দিন দুনিয়ার আলো না দেখবে ততদিন আপনার চিকিৎসার সব দায়িত্ব আমি নিলাম।

এবার মহিলা চুপ করে রইলেন।

আমি প্রেস্ক্রিপশন এর পাতায় ভিটামিন ,গ্যাসের ঔষধ লিখে দিয়ে বিদায় জানালাম।

জানিনা বাচ্চাটি আদৌ দুনিয়ার আলো দেখতে পারবে কিনা?

সকল ধর্মেই উল্লেখ আছে যে- “জীব হত্যা মহাপাপ”।

হাদীসে আছে-” যে একজন মানুষ কে হত্যা করলো সে যেন গোটা মানব জাতি কেই হত্যা করলো “

আল্লাহ তায়ালা আমাদের সকল কে সহীহ বুঝ দান করুন। সকল পাপাচার কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করুন।

আমিন❤️


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

bdit.com.bd