• শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
  • Viral NewsBD | ভাইরাল নিউজ
শিরোনামঃ
কুমিল্লা সীমান্তে ৫২ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি তারাগঞ্জের চিকলি নদীতে গোসল করতে নেমে বৃদ্ধের মৃত্যু জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল, মাগুরায় খেলার ফাঁকে পুকুরে ডুবে প্রাণ গেল দুই চাচাতো বোনের খেলতে গিয়ে পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু, কাহালুতে হৃদয়বিদারক ঘটনা বদলগাছীতে কলাপাতা কাটাকে কেন্দ্র করে সংঘর্ষের জেরে প্রাণ গেল বৃদ্ধের, আটক ২ জয়পুরহাটে ডিবির অভিযানে ৫৫১ বেতল যৌন উত্তেজক সিরাপ উদ্ধার,আটক ১ বাগমারা’য় পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে দুর্ঘটনা, ৬ পরীক্ষার্থীসহ আহত ৭ জামালপুরে পৃথক দুই মামলায় ১ জনের মৃত্যুদন্ড ও ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড চট্টগ্রামে শিশু আয়নী হত্যা মামলায় আসামি রুবেলের মৃত্যুদণ্ড

দিনাজপুরের খানসামা উপজেলার নেউলা গনিহাজী পাড়ায় একটি মৎস্য খামারের ট্রান্সফরমা চুরির ঘটনা ঘটেছে।

রিপোর্টার: / ২৪৬ সময় আগে
পোস্ট হয়েছেঃ সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬

472
দিনাজপুরের খানসামা উপজেলার ৪নং খামারপাড়া ইউনিয়নের নেউলা গনিহাজী পাড়ায় একটি মৎস্য খামারের ট্রান্সফরমা চুরির ঘটনা ঘটেছে।
ভুক্তভোগী মো. হাফিজ শাহ জানান, রোববার গভীর রাতে তাঁর মৎস্য খামারের বিদ্যুৎ সংযোগের ট্রান্সফরমাটি দুর্বৃত্তরা খুলে নিয়ে যায়। পরদিন সকালে খোঁজ নিয়ে দেখা যায়, ট্রান্সফরমারের কিছু অংশ খুঁটি থেকে প্রায় ১০০ গজ দূরে পড়ে আছে।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, ট্রান্সফরমা চুরির ফলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে মৎস্য খামারের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং এতে বড় ধরনের আর্থিক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।
ভুক্তভোগী মো. হাফিজ শাহ দ্রুত চোর শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

bdit.com.bd