• সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
  • Viral NewsBD | ভাইরাল নিউজ
শিরোনামঃ
কুমিল্লা সীমান্তে ৫২ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি তারাগঞ্জের চিকলি নদীতে গোসল করতে নেমে বৃদ্ধের মৃত্যু জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল, মাগুরায় খেলার ফাঁকে পুকুরে ডুবে প্রাণ গেল দুই চাচাতো বোনের খেলতে গিয়ে পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু, কাহালুতে হৃদয়বিদারক ঘটনা বদলগাছীতে কলাপাতা কাটাকে কেন্দ্র করে সংঘর্ষের জেরে প্রাণ গেল বৃদ্ধের, আটক ২ জয়পুরহাটে ডিবির অভিযানে ৫৫১ বেতল যৌন উত্তেজক সিরাপ উদ্ধার,আটক ১ বাগমারা’য় পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে দুর্ঘটনা, ৬ পরীক্ষার্থীসহ আহত ৭ জামালপুরে পৃথক দুই মামলায় ১ জনের মৃত্যুদন্ড ও ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড চট্টগ্রামে শিশু আয়নী হত্যা মামলায় আসামি রুবেলের মৃত্যুদণ্ড

কুড়িগ্রাম রাজারহাটে শারীরিক প্রতিবন্ধকতা পেরিয়ে শিক্ষক হওয়ার স্বপ্ন দেখছে হোসনে আরা।

রাজারহাট প্রতিনিধি : / ২৫১ সময় আগে
পোস্ট হয়েছেঃ রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬

403
শারীরিক অক্ষমতা আর দুঃসহ দারিদ্র্য–এই দুই পাহাড়সম বাধা নিয়েও শিক্ষক হতে চায় হোসনে আরা আক্তার। কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের মহিধর খণ্ডক্ষেত্র গ্রামের এই কিশোরী প্রমাণ করছে, শরীরের শক্তি বড় কথা নয়, মনের জোর আর স্বপ্ন দেখার সাহস থাকলে যে কোনো প্রতিকূলতা জয় করা সম্ভব।
জন্ম থেকেই হোসনে আরার দুই পা এবং ডান হাত অচল। পুরো শরীরে কেবল বাঁ হাতটিই তার একমাত্র ভরসা। বাবা মোঃ হোসেন আলী মেয়ের চিকিৎসার জন্য ১৬ শতক জমিও বিক্রি করেছেন। কোনো অপারেশন বা চিকিৎসায় ফেরেনি তার শারীরিক স্বাভাবিকতা। তবুও হোসনেআরা থেমে থাকেনি।
পড়াশোনার প্রতি প্রচণ্ড আগ্রহ দেখে বাবা তাকে তিন কিলোমিটার দূরের স্কুলে ভর্তি করিয়ে দেন। প্রতিদিন বাইসাইকেলের পেছনে বসিয়ে ঝড়-বৃষ্টি উপেক্ষা করে স্কুলে নিয়ে যান। বর্তমানে হোসনে আরা সিংহীমারী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।
মেয়ের স্বপ্ন পূরণ করতে গিয়ে বাবা মোঃ হোসেন আলী নিজের জীবিকাও বিসর্জন দিয়েছেন। আগে ভ্যান চালালেও মেয়েকে বারবার স্কুলে ও প্রাইভেটে আনা-নেওয়া করার প্রয়োজনে তাও ছেড়ে দিয়েছেন। এখন অন্যের জমিতে বর্গাচাষ করেই চলে তাদের সংসার।
মোঃ হোসেন আলী দীর্ঘশ্বাস ফেলে বলেন, ‘মেয়ের জন্য বাইরে গিয়ে কাজ করার সুযোগ পাই না। ওকে বারবার আনতে হয়, নিতে হয়। সংসার চালানো এখন খুব কঠিন হয়ে পড়েছে।’
বান্ধবী মোছাঃ সুমাইয়া আক্তার বলে, ‘হোসনে আরা আমাদের বন্ধু, ও যে প্রতিবন্ধী, সেটি আমরা ওকে বুঝতে দিই না।’ শিক্ষক মোঃ আবু সুফিয়ানও তাকে নিয়ে গর্বিত। তাঁর মতে, হোসনে আরা অত্যন্ত বুদ্ধিমতি এবং পড়াশোনায় তার মনোযোগ অন্য শিক্ষার্থীদের জন্য এক বড় অনুপ্রেরণা।
হোসনে আরা বড় হয়ে শিক্ষক হতে চায়। কিন্তু তার চলাফেরা এখন অন্যের ওপর নির্ভরশীল। সে আক্ষেপ করে বলে, ‘আমি পড়াশোনা করতে ভালোবাসি। একটা অটোমেটেড (মোটরচালিত) হুইলচেয়ার থাকলে নিজেই স্কুলে যাতায়াত করতে পারতাম। বাবার কষ্টটা একটু কমত।’
হোসনে আরার এই জীবন-সংগ্রামের খবর পৌঁছেছে প্রশাসনের কাছেও। রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আল ইমরান জানিয়েছেন, এই সংগ্রামী শিক্ষার্থীর কষ্ট লাঘবে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণ করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

bdit.com.bd