• শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
  • Viral NewsBD | ভাইরাল নিউজ
শিরোনামঃ
কুমিল্লা সীমান্তে ৫২ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি তারাগঞ্জের চিকলি নদীতে গোসল করতে নেমে বৃদ্ধের মৃত্যু জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল, মাগুরায় খেলার ফাঁকে পুকুরে ডুবে প্রাণ গেল দুই চাচাতো বোনের খেলতে গিয়ে পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু, কাহালুতে হৃদয়বিদারক ঘটনা বদলগাছীতে কলাপাতা কাটাকে কেন্দ্র করে সংঘর্ষের জেরে প্রাণ গেল বৃদ্ধের, আটক ২ জয়পুরহাটে ডিবির অভিযানে ৫৫১ বেতল যৌন উত্তেজক সিরাপ উদ্ধার,আটক ১ বাগমারা’য় পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে দুর্ঘটনা, ৬ পরীক্ষার্থীসহ আহত ৭ জামালপুরে পৃথক দুই মামলায় ১ জনের মৃত্যুদন্ড ও ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড চট্টগ্রামে শিশু আয়নী হত্যা মামলায় আসামি রুবেলের মৃত্যুদণ্ড

গোবিন্দগঞ্জে হাদি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল গাইবান্ধা প্রতিনিধি

রিপোর্টার: / ২২৫ সময় আগে
পোস্ট হয়েছেঃ শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬

362
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ জানুয়ারি) বিকাল ৪টায় ফ্যাসিবাদ বিরোধী ছাত্র সমাজ ও সর্বস্তরের জনগণের উদ্যোগে গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে মিছিলটি বের হয়ে ঢাকা-রংপুর মহাসড়ক প্রদক্ষিণ শেষে পৌর শহরের চারমাথা মোড়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন মাকসুদ রহমান, ওমর ফারুক, শরিফ শুভ প্রমুখ।সমাবেশে বক্তারা বলেন, শহীদ শরিফ ওসমান হাদি ছিলেন ২৪ এর আন্দোলনের একজন নিবেদিত প্রাণ। তিনি একটি ফ্যাসিবাদমুক্ত, চাঁদাবাজমুক্ত ও শোষণমুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখতেন। তিনি শত্রুদের সঙ্গেও ইনসাফ প্রতিষ্ঠা করতে চেয়েছেন। তার লক্ষ্য ছিল এমন একটি রাষ্ট্র ব্যবস্থা, যেখানে দালালি, চাটুকারিতা ও দুর্নীতির কোনো ঠাঁই থাকবে না। এটি বাধাগ্রস্ত করতেই তাকে হত্যা করা হয়েছে।
বক্তারা আরও বলেন, সন্ত্রাসীরা সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে ভারতে আশ্রয় নিচ্ছে। ভারত সন্ত্রাসীদের জন্য সেফ হাউজ হয়েছে। আমাদের হাদি ভাইয়ের হত্যাকারী ভারতে পালিয়ে রয়েছে। আমরা চাই, তাকে অতি দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনতে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

bdit.com.bd