• শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
  • Viral NewsBD | ভাইরাল নিউজ
শিরোনামঃ
কুমিল্লা সীমান্তে ৫২ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি তারাগঞ্জের চিকলি নদীতে গোসল করতে নেমে বৃদ্ধের মৃত্যু জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল, মাগুরায় খেলার ফাঁকে পুকুরে ডুবে প্রাণ গেল দুই চাচাতো বোনের খেলতে গিয়ে পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু, কাহালুতে হৃদয়বিদারক ঘটনা বদলগাছীতে কলাপাতা কাটাকে কেন্দ্র করে সংঘর্ষের জেরে প্রাণ গেল বৃদ্ধের, আটক ২ জয়পুরহাটে ডিবির অভিযানে ৫৫১ বেতল যৌন উত্তেজক সিরাপ উদ্ধার,আটক ১ বাগমারা’য় পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে দুর্ঘটনা, ৬ পরীক্ষার্থীসহ আহত ৭ জামালপুরে পৃথক দুই মামলায় ১ জনের মৃত্যুদন্ড ও ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড চট্টগ্রামে শিশু আয়নী হত্যা মামলায় আসামি রুবেলের মৃত্যুদণ্ড

ভুয়া সাংবাদিক শনাক্তে প্রশাসনের কঠোর পদক্ষেপ দাবি

খায়রুল বাশার, ময়মনসিংহ প্রতিনিধিঃ / ১৮৩ সময় আগে
পোস্ট হয়েছেঃ বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬
ভুয়া সাংবাদিক শনাক্তে প্রশাসনের কঠোর পদক্ষেপ দাবি
ভুয়া সাংবাদিক শনাক্তে প্রশাসনের কঠোর পদক্ষেপ দাবি

347

সম্প্রতি দেশের বিভিন্ন থানায় ভুয়া সাংবাদিকদের দৌরাত্ম্য আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগ উঠেছে।
এ ধরনের কর্মকাণ্ডের ফলে পেশাদার ও দায়িত্বশীল গণমাধ্যমকর্মীরা তাদের পেশাগত মর্যাদা ও বিশ্বাসযোগ্যতা হারানোর ঝুঁকিতে পড়ছেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
স্থানীয় সূত্র জানায়, ময়মনসিংহ শহরসহ দেশের বিভিন্ন এলাকায় কোনো ধরনের সাংবাদিকতা সংক্রান্ত শিক্ষাগত যোগ্যতা বা প্রশিক্ষণ ছাড়াই কিছু ব্যক্তি গলায় ভুয়া পরিচয়পত্র ঝুলিয়ে নিজেকে সাংবাদিক পরিচয় দিচ্ছেন।
এদের অনেকেই কখনো কোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়ন করেননি বলেও অভিযোগ রয়েছে।
এই ভুয়া পরিচয়ের আড়ালে কেউ কেউ অবৈধ সুবিধা আদায়, ভয়ভীতি প্রদর্শন ও সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টির মতো কর্মকাণ্ডে জড়িত হচ্ছে, যা প্রকৃত সাংবাদিক সমাজের জন্য অত্যন্ত উদ্বেগজনক।
ফলে সাধারণ মানুষের কাছেও গণমাধ্যমের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।
সচেতন মহল মনে করছে, অবিলম্বে এসব ভুয়া সাংবাদিককে সনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করা জরুরি।
একই সঙ্গে প্রকৃত সাংবাদিকদের জন্য একটি যাচাইযোগ্য ও স্বচ্ছ পরিচয়পদ্ধতি নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।
এ বিষয়ে প্রশাসনের সুদৃষ্টি ও কার্যকর পদক্ষেপ কামনা করেছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

bdit.com.bd