• শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
  • Viral NewsBD | ভাইরাল নিউজ
শিরোনামঃ
কুমিল্লা সীমান্তে ৫২ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি তারাগঞ্জের চিকলি নদীতে গোসল করতে নেমে বৃদ্ধের মৃত্যু জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল, মাগুরায় খেলার ফাঁকে পুকুরে ডুবে প্রাণ গেল দুই চাচাতো বোনের খেলতে গিয়ে পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু, কাহালুতে হৃদয়বিদারক ঘটনা বদলগাছীতে কলাপাতা কাটাকে কেন্দ্র করে সংঘর্ষের জেরে প্রাণ গেল বৃদ্ধের, আটক ২ জয়পুরহাটে ডিবির অভিযানে ৫৫১ বেতল যৌন উত্তেজক সিরাপ উদ্ধার,আটক ১ বাগমারা’য় পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে দুর্ঘটনা, ৬ পরীক্ষার্থীসহ আহত ৭ জামালপুরে পৃথক দুই মামলায় ১ জনের মৃত্যুদন্ড ও ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড চট্টগ্রামে শিশু আয়নী হত্যা মামলায় আসামি রুবেলের মৃত্যুদণ্ড

তিস্তা জলাধার খনন প্রকল্পকে কেন্দ্র করে স্থানীয়দের সঙ্গে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)-এর বিরোধ সংঘর্ষ

Md. Arifuzzaman Arif / ২৭১ সময় আগে
পোস্ট হয়েছেঃ বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬
তিস্তা জলাধার খনন প্রকল্পকে কেন্দ্র করে স্থানীয়দের সঙ্গে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)-এর বিরোধ সংঘ*র্ষে রূপ নিয়েছে।।
তিস্তা জলাধার খনন প্রকল্পকে কেন্দ্র করে স্থানীয়দের সঙ্গে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)-এর বিরোধ সংঘ*র্ষে রূপ নিয়েছে।।

415
নীলফামারী ডিমলা বুড়ি তিস্তা জলাধার খনন প্রকল্পকে কেন্দ্র করে স্থানীয়দের সঙ্গে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)-এর বিরোধ সংঘ*র্ষে রূপ নিয়েছে।।
বিকেলে উত্তেজিত এলাকাবাসী যৌথ বাহিনীর উপস্থিতিতেই একটি আনসার ক্যাম্পে ভাঙচুর চালায়। এ ঘটনায় স্থানীয় সাংবাদিকসহ কয়েকজন আ*হত হওয়ার খবর পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কোনো ধরনের জমি অধিগ্রহণ বা ক্ষতিপূরণ ছাড়াই তিন ফসলি জমিতে খনন কাজ শুরু করায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ দানা বাঁধে। বিক্ষুব্ধ লোকজনের অভিযোগ, প্রকল্প বাস্তবায়নের নামে হাজার হাজার পরিবারকে বাস্তুচ্যুত করার আশঙ্কা তৈরি হয়েছে এবং বিস্তীর্ণ ফসলি জমি ধ্বংসের মুখে পড়েছে।
এলাকাবাসীদের নিয়ে গঠিত ‘জনগোষ্ঠী’ নামের সংগঠনের মুখপাত্র মো. আব্দুল আলিম জানান, ‘বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আজ সারাদেশে শোক পালন করার জন্য সরকারিভাবে ঘোষণা দেয়া হয়েছে। কিন্তু প্রশাসন এটাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বুড়ি তিস্তা নদী খননের নামে এলাকাবাসীকে উত্তেজিত করতে শোক পালন না করে মাঠে নেমেছে। বিনা কারনে আমাদের আইনি জটিলতায় ফেলতে তারা ঘটনা সাজিয়ে আমাদের বিপদে ফেলতে চায়।’
প্রত্যক্ষদর্শীরা জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনী উপস্থিত থাকলেও কার্যকর কোনো পদক্ষেপ না নেওয়ায় উত্তেজনা আরও বাড়ে। একপর্যায়ে ক্ষুব্ধ জনতা কাছাকাছি অবস্থিত আনসার ক্যাম্পে ভাঙচুর চালায়। এ সময় কয়েকজন আহত হন, যাদের মধ্যে স্থানীয় সাংবাদিকও রয়েছেন।
ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরানুজ্জামান বলেন, “দেশে রাষ্ট্রীয় শোক চলমান থাকায় আগামী তিনদিন খনন কাজ বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছিল। এরপরও কেন কাজ শুরু করা হয়েছে, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জানতে হবে। তারাই এ বিষয়ে ভালো বলতে পারবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

bdit.com.bd